Last Updated:
নববর্ষের দিন নিজের বাড়ির উঠোনেই বসে সাহিত্যের সর। প্রকাশিত হয় ষন্মাসিক অণুগল্পের সাহিত্য পত্রিকা অণুরণন। তথাকথিত ছক ভেঙ্গে গুণীজনদের দিয়ে বই প্রকাশ নয়, বাড়ির সদস্যের হাত ধরে অণুগল্পের বই প্রকাশ করলেন এই দম্পতি।
দম্পতি
বছরের প্রথম দিন বাংলা নববর্ষে তারা প্রকাশ করেছেন অনুগল্পের পত্রিকা ‘অনুরণন’। লক্ষ্য অণুগল্প লেখা ও পড়ার আগ্রহ বাড়ানো সকলের মধ্যে। বছরের দুবার জেলা তথা পার্শ্ববর্তী জেলার অনুগল্পকারদের একাধিক গল্প সংগ্রহ করে তারা বই প্রকাশ করেন। প্রসঙ্গত, সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইন এবং মোবাইল দুনিয়ায় ক্রমশ হারিয়ে যাচ্ছে বই পড়ার প্রবণতা। এখন সে অর্থে যুব প্রজন্ম লেখেনা গল্প, কবিতা কিংবা উপন্যাস। তবে বেশ কয়েক বছর ধরেই এক দম্পতি অনুগল্পের পত্রিকা প্রকাশ করে চলেছেন।
বেলদার বিশিষ্ট ব্যক্তিত্ব, অণুগল্পকার অসিত বরণ বেরা এবং তার স্ত্রী অঞ্জলি বেরা। টানা ১৭ বছর ধরে বছরে দুবার অনুগল্পের পত্রিকা প্রকাশ করেন। এবারেও নববর্ষের দিন ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিনিকেতনী ধারায় প্রকাশ করেন অনুগল্পের এই পত্রিকা। পত্রিকা প্রকাশের আগে একাধিক অনুগল্পকার তাদের লেখা অনুগল্প পাঠ করেন।
অসিত বাবু দীর্ঘদিন ক্রীড়া এবং সাহিত্যের সঙ্গে যুক্ত থেকেছেন। গল্প লেখা ও অন্যদের মধ্যে সেই দিশা দেওয়াই লক্ষ্য তার। তার সঙ্গে সঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী অঞ্জলিও। তিনিও লেখালেখি করেন, যুক্ত সংস্কৃতি চর্চায়। প্রসঙ্গত, গল্প, উপন্যাস পড়া নয় অনুগল্প থেকে জানা যায় নানান বিষয় সম্পর্কে। অনুগল্পের মধ্যে থাকে একটি ভাব, সাবলীল ভাষা এবং সামাজিক সচেতনতামূলক তথ্য-সহ সাংস্কৃতিক নানান দিক। স্বাভাবিকভাবে সহজেই উপলব্ধি করা যায় অণুগল্প।
নববর্ষের দিন নিজের বাড়ির উঠোনেই বসে সাহিত্যের আসর। প্রকাশিত হয় ষন্মাসিক অণুগল্পের সাহিত্য পত্রিকা ‘অনুরণন’। তথাকথিত ছক ভেঙে গুণীজনদের দিয়ে বই প্রকাশ নয়, বাড়ির সদস্যের হাত ধরে অণুগল্পের বই প্রকাশ করলেন এই দম্পতি। বার্তা দিলেন ছোট বয়স থেকে বই পড়ার মানসিকতা তৈরি করার, যুব প্রজন্মকে মোবাইল নির্ভর দিনযাপন থেকে ফিরিয়ে আনা পড়াশোনায়। এদিন শুধু বই প্রকাশ হয়নি, হয়েছে অনুগল্প পাঠও। উপস্থিত ছিলেন একাধিক অণুগল্পকার। তারা নিজেদের লেখা অণুগল্প পাঠ করেন এবং তা বিশ্লেষণ করেন বিশিষ্টজনেরা। স্বাভাবিকভাবে এই দম্পতির প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 16, 2025 9:05 PM IST
West Medinipur News: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, দুটো কিডনিই বিকল, ভিলেজ পুলিশের কাহিনি জানলে চোখে জল আসবে