West Medinipur News: আইআইটি খড়্গপুরে আবার সেই চেনা মুখ! ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বে ‘বাঘা’ প্রাক্তনী

West Medinipur News: আইআইটি খড়্গপুরে আবার সেই চেনা মুখ! ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বে ‘বাঘা’ প্রাক্তনী

West Medinipur News: আইআইটি খড়্গপুরে আবার সেই চেনা মুখ! ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বে ‘বাঘা’ প্রাক্তনী

Last Updated:

অধ্যাপক বীরেন্দ্র তিওয়ারির জায়গায় অতিরিক্ত দায়িত্ব নিলেন আইআইটি খড়্গপুরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর

পাশাপাশি অধ্যাপক অমিত পাত্র ও বীরেন্দ্র তিওয়ারি

পশ্চিম মেদিনীপুর: আবারও নতুন দায়িত্ব নিয়ে খড়গপুর আইআইটিতে প্রাক্তন ডেপুটি ডিরেক্টর অমিত পাত্র। আইআইটি বারাণসীর সঙ্গে আইআইটি খড়্গপুরের ‘অতিরিক্ত’ দায়িত্বে প্রতিষ্ঠানেরই প্রাক্তনী অধ্যাপক। নতুন বছরের প্রথম দিন থেকে নতুন দায়িত্বে তিনি। বেশ কয়েক বছর ডেপুটি ডিরেক্টর হিসেবে আইআইটি খড়্গপুরের প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয় মাস কয়েক আগেই তিনি নতুন দায়িত্ব নিয়ে বারাণসী স্থানান্তরিত হন। তবে এবার অতিরিক্ত দায়িত্ব নিয়ে খড়গপুর আইআইটিতে অমিত পাত্র। আইআইটি বারাণসীর (IIT BHU)-র ডিরেক্টর (Director) হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ‘অতিরিক্ত’ (Additional Charge) দায়িত্ব হিসেবে আপাতত আইআইটি খড়্গপুরের অধিকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। পরবর্তী নির্দেশিকা বা স্থায়ী অধিকর্তা নিয়োগের আগে অবধি অধ্যাপক পাত্র এই দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে আইআইটি তরফে।

প্রসঙ্গত, ডিরেক্টর বা অধিকর্তা (Director) হিসেবে (৩১ ডিসেম্বর) মেয়াদ (পাঁচ বছরের) পূর্ণ হয়েছে অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারির। নতুন বছরের (২০২৫) প্রথম দিন থেকে ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাবেন অধ্যাপক অমিত পাত্র। এদিন বিকেল নাগাদ আইআইটি খড়্গপুরের বোর্ড রুমে ডেপুটি ডিরেক্টর অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার অমিত জৈন সহ অন্যান্যদের উপস্থিতিতে ‘দায়িত্ব’ হস্তান্তরের কাজও সম্পন্ন হয়েছে। অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি দায়িত্ব সহকারে নিজের সমস্ত কর্তব্য পালন করেছেন আইআইটির জন্য। শুধু তাই নয়, বিভিন্ন উল্লেখযোগ্য ভূমিকাও রেখেছেন আইআইটির প্রশাসনিক ক্ষেত্রে।

আরও পড়ুন: ৭০তম সমাবর্তন আইআইটিতে! দেখে নিন কি কি পেলেন পড়ুয়ারা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

উল্লেখ্য, অধ্যাপক অমিত পাত্র আইআইটি খড়্গপুরেরই একজন ‘প্রাক্তনী’ (Alumnus)। ১৯৮৪ সালে তিনি আইআইটি খড়্গপুর থেকে বি.টেক সম্পূর্ণ করেন। এম.টেক (১৯৮৬) এবং PhD (১৯৯০)-ও করেন আইআইটি খড়্গপুর থেকেই। ১৯৮৭ সালেই তিনি আইআইটি খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তাঁর উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট, মিক্সড-সিগন্যাল ভিএলএসআই ডিজাইন, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল এবং বায়োমেডিকাল সিস্টেমে ডায়াগনস্টিকস এবং প্রগনোস্টিকস। আইআইটি খড়্গপুরের অ্যাডভান্সড ভিএলএসআই ডিজাইন ল্যাবরেটরির প্রফেসর-ইন-চার্জ হিসেবে তিনি ল্যাবরেটরির চিপ ডিজাইনের ক্রিয়াকলাপ সম্প্রসারণ এবং উন্নত গবেষণা চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মেয়াদকালে ল্যাবরেটরিটি ন্যাশনাল সেমিকন্ডাক্টর, ইন্টেল, সিনোপসিস ইত্যাদির মতো বড় বহুজাতিক কর্পোরেশনের কাছ থেকে বিপুল পরিমাণে আর্থিক বরাদ্দ পেয়েছে আইআইটি খড়্গপুর।

আরও পড়ুন: ঠিক যেন কাশ্মীরের ডাল লেক! শিকারা রাইডও করা যাবে! খড়গপুরে নতুন পিকনিক স্পট

তিনি প্রায় এক ডজন পেটেন্ট দাখিল করেছেন এবং তাঁর নামে একটি মঞ্জুরিকৃত পেটেন্ট রয়েছে এবং ৪৫-টিরও বেশি স্পনসর প্রকল্প পরিচালনা করেছেন VLSI এবং পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে। তিনি ন্যাশনাল সেমিকন্ডাক্টর কর্পোরেশন, ইনফাইনন টেকনোলজিস, ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর, ম্যাক্সিম কর্পোরেশন, এনএক্সপি সেমিকন্ডাক্টর এবং পাওয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একাধিক স্টার্ট-আপ কোম্পানির সাথে কাজ করেছেন। ISRO, DRDO, ADE, ADA, General Motors এবং Tata Motors-এর সাথেও কাজ করেছেন তিনি। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বারাণসী আইআইটি’র ডিরেক্টর পদে রয়েছেন তিনি। এবার, অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইআইটি খড়্গপুরের অধিকর্তার দায়িত্বও পালন করবেন তিনি। স্বাভাবিকভাবে দুই আইআইটিতে বাড়তি দায়িত্বে অধ্যাপক অমিত পাত্র।

রঞ্জন চন্দ

Scroll to Top