

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি এবং আগামী ৬ দিনের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। সোমবার তাপপ্রবাহ থাকবে রাজ্যের চার জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার তাপপ্রবাহ চলবে ৬ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবারও তাপপ্রবাহ চলবে ৬ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে ৫ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। (File Photo/PTI)


