
শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আগামিকাল, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আগামিকাল, শনিবার থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস পরবর্তী দু-তিন দিন রয়েছে। অতি ভারী বৃষ্টি রবিবার হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।



