02

গত বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে চলছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ, সোমবার থেকে আবার পারদ চড়তে শুরু করবে। আগামী তিন দিন ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।



