Last Updated:
আজ, বুধবার বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বিশ্বজিৎ সাহা, কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আজ, থেকে তার প্রভাব কমবে রাজ্যে। তার জেরেই দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি থামছে না। আজ, বুধবার বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরও কমবে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই ক’দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি, রবি ও সোমবারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Kolkata,West Bengal
July 16, 2025 10:31 AM IST
West Bengal Weather Forecast: দক্ষিণে কমতে পারে বৃষ্টির পরিমাণ, কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস



