West Bengal news: বাবার স্মৃতির নৌকা বাঁচাতে গিয়েই ৮০ বছরের বৃদ্ধের প্রাণ গেল ইছামতিতে

West Bengal news: বাবার স্মৃতির নৌকা বাঁচাতে গিয়েই ৮০ বছরের বৃদ্ধের প্রাণ গেল ইছামতিতে

Last Updated:

West Bengal news: বাবার হাতে তৈরি শেষ স্মৃতি ছিল প্রিয় নৌকাটি। ডুবে যাওয়া সেই নৌকা জল থেকে টেনে তুলতে গিয়েই ইছামতির জলে তলিয়ে গেলেন ৮১ বছরের বৃদ্ধ। প্রবল বর্ষণে ইতিমধ্যে ইছামতিতে বেড়েছে জলস্তর। জারি হয়েছে লাল সতর্কতা।

জলেই দুর্ঘটনাWest Bengal news: বাবার স্মৃতির নৌকা বাঁচাতে গিয়েই ৮০ বছরের বৃদ্ধের প্রাণ গেল ইছামতিতে
জলেই দুর্ঘটনা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাবার হাতে তৈরি শেষ স্মৃতি ছিল প্রিয় নৌকাটি। ডুবে যাওয়া সেই নৌকা জল থেকে টেনে তুলতে গিয়েই ইছামতির জলে তলিয়ে গেলেন ৮১ বছরের বৃদ্ধ। প্রবল বর্ষণে ইতিমধ্যে ইছামতিতে বেড়েছে জলস্তর। জারি হয়েছে লাল সতর্কতা।

ইছামতির পার্শ্ববর্তী একাধিক এলাকা জলের তলায়। এরই মাঝে বনগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দীনবন্ধু নগর নিমাই ঘাটে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। ইছামতির ঘাটে বেঁধে রাখা বাবার শেষ স্মৃতির নৌকাটি দেখতে গিয়েছিলেন বৃদ্ধ নারায়ণ চন্দ্র সরকার। ইছামতির জলস্তর বাড়ায়, তিনি দেখেন ডুবে গিয়েছে বাবার স্মৃতির সেই প্রিয় নৌকা। এরপরই নদীতে নেমে নৌকাটি টেনে তোলার চেষ্টা করেন ওই বৃদ্ধ। তখনই ঘটে এমন বিপত্তি বলেই অনুমান।

প্রতিবেশী ও পরিবারের লোকেরা জানান, তিনি সাঁতার জানতেন। তবে বয়স ও অসুস্থতার কারণে হয়তো জলে তলিয়ে গিয়ে, উঠতে পারেননি। নদীতে তলিয়ে যাওয়ার বেশ কিছু সময় পর, স্থানীয়রা নিমাই ঘাটে তার জুতো ও লুঙ্গি দেখতে পান। এরপর নদীতে নেমে খোঁজাখুঁজি করতেই উদ্ধার হয় বৃদ্ধের দেহ। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। পরিবারের তরফ থেকে জানানো হয়, মৃত নারায়ণ চন্দ্র সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মাঝেমধ্যে তার বাবার রেখে যাওয়া ওই নৌকাটি নিয়ে মাছ ধরতে যেতেন নদীতে।

নৌকাটিকে খুব ভালোবাসতেন তিনিও। প্রায় নৌকাটি দেখতে যেতেন ঘাটে। সেই মতো এদিনও লাঠিতে ভর দিয়েই নদীর ঘাটে গিয়েছিলেন। তবে আর ফেরা হলো না নারায়ণ বাবুর। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Rudra Narayan Roy

Scroll to Top