West Bengal news: নদীমাতৃক সুন্দরবনের যেন তীর্থক্ষেত্র! বারুণী স্নানে ঘাটে ঘাটে মানুষের ভিড়

West Bengal news: নদীমাতৃক সুন্দরবনের যেন তীর্থক্ষেত্র! বারুণী স্নানে ঘাটে ঘাটে মানুষের ভিড়

Last Updated:

West Bengal news: সুন্দরবনের বিভিন্ন নদীতে বারুণী স্নানে যেন তীর্থক্ষেত্র। সুন্দরবনের ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, গৌড়েশ্বর, ডাসা সহ একাধিক নদী জুড়ে গঙ্গা দেবীর পুজো যেন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে।

X

West Bengal news: নদীমাতৃক সুন্দরবনের যেন তীর্থক্ষেত্র! বারুণী স্নানে ঘাটে ঘাটে মানুষের ভিড়

সুন্দরবনের নদীতে গঙ্গা স্নান 

আরও পড়ুন: ‘বিয়ে করলে মামাকেই করব’! পরিবারের সদস্যেরা নিষেধ করতেই সর্বনাশ! যা ঘটল ভাবতেও পারবেন না

স্কন্দ পুরাণে কথিত আছে, মা গঙ্গা দেবীর আরেক নাম বারুণী। আরও কথিত আছে যে এই বারুণী যোগে যারা স্নান করবেন তাদের সমস্ত পাপ ও ক্ষয় হয়ে যাবে। সেজন্য এই সময় ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বী মানুষ চৈত্র মাসের বিশেষ স্মৃতি উপলক্ষে এই বারুণী স্নান করে থাকেন। পাশাপাশি বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এটি একটি পার্বণ বা অনুষ্ঠানের মধ্যেও পড়ে।

আরও পড়ুন: হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ চলন্ত গাড়ির ইঞ্জিনে, মর্মান্তিক দুর্ঘটনায় আহত কলেজের অধ্যক্ষ-সহ ২

চৈত্র মাসের বিশেষ তিথিতে স্নান করলে বহু সূর্যগ্রহনের জন্য গঙ্গাস্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্নান ও পূজা-অর্চনা শুরু হয়। তবে দূর-দূরান্ত থেকে অনেকেই দিনের বিভিন্ন সময়ে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকা থেকে নদীতে স্নানের কাজ সারেন। পূণ্যার্থীদের বিশ্বাস, স্নান করলে মনের সকল কুটিলতা, সংকীর্ণতা ও পাপ মোচন হয়। স্নান শেষে পূণ্যার্থীরা নদীর পাড়ে গঙ্গা পুজোও সংকীর্তনের আয়োজন করেন। জুলফিকার মোল্লা

Next Article

Howrah News: ২২০ ফুটের শিবমূর্তি! এবার দেখা মিলবে কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বের এই জায়গায়

Scroll to Top