Last Updated:
West Bengal Job Recruitment: গানের প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার পরিচালিত একটি সরকারি হোমে একজন মিউজিক ট্রেনার নিয়োগ করা হবে।

মেদিনীপুর: আপনি কি ভাল গান গাইতে পারেন? তবে আপনার জন্য এই জেলাতেই রয়েছে চাকরির সুযোগ। অস্থায়ী চুক্তিভিত্তিতে গানের প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার পরিচালিত একটি সরকারি হোমে একজন মিউজিক ট্রেনার নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে এই গানের প্রশিক্ষক নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চলতি মাসে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে বেছে নেওয়া হবে একজন প্রশিক্ষককে। মেদিনীপুর শহরের গোপ এলাকায় অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনের জন্য প্রশিক্ষক নিয়োগ করা হবে। গানের প্রতি দক্ষতা এবং গান নিয়ে পড়াশোনা করা থাকলে আপনি আবেদন জানাতে পারবেন। সরাসরি ইন্টারভিউতে যোগ দিতে পারবেন। প্রয়োজন পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
শুধু তাই নয়, ন্যূনতম পাঁচ বছরে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে হতে হবে পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা। তাই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান এই বিশেষ প্রশিক্ষক পদের জন্য। বিশদে জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
Kolkata,West Bengal
July 10, 2025 2:58 PM IST