Last Updated:
গড়বেতার গনগনি, শিলাবতী নদীর তীরে লাল মাটির খাদের অনন্য সৃষ্টি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এই স্থান সূর্যাস্তের আলোয় হয়ে ওঠে মোহময়।
ছোট্ট সফরে বড় আনন্দ একদিনের ট্যুরে গনগনি ঘুরে আসুন আজই
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের অন্তর্গত এক ছোট্ট গ্রাম গনগনি, আজ বাংলার ভ্রমণপ্রেমীদের কাছে এক জনপ্রিয় নাম। লাল মাটির উঁচুনিচু ভূমি, শিলাবতী নদীর শান্ত স্রোত, আর চারপাশের সবুজ কাজুবনের সমাহারে এই জায়গাকে বলা হয় “বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন”। প্রকৃতির এই অনন্য রূপ গড়ে তুলেছে এক ‘ভয়ঙ্কর সুন্দর’ পরিবেশ, যা একবার দেখলে ভোলার নয়।
কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত গনগনি পৌঁছানো যায় খুব সহজেই। পথে শাল, মহুয়া, কাজুবাদাম ও বেতগাছের ছায়া যেন যাত্রীদের স্বাগত জানায়। শিলাবতী নদীর তীরে দাঁড়িয়ে চোখে পড়ে লালচে মাটির খাদের পর খাদ—যেন প্রকৃতির হাতে গড়া এক শিল্পকর্ম। গনগনির আসল সৌন্দর্য ধরা পড়ে বিকেলের দিকে, যখন সূর্যাস্তের সময় আকাশে সোনালি আর কমলা আলো পড়ে নদীর জলে। সেই মুহূর্তে শিলাবতী নদীর রূপ মোহিত করে দেয় প্রত্যেক দর্শনার্থীকে। তবে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে হলে সূর্য ডোবার আগে নদীখাত থেকে উপরে উঠতে হয়, কারণ খাদের নিচে সূর্যাস্তের দৃশ্য সম্পূর্ণ দেখা যায় না।শীতের মরশুমে এই এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত পিকনিক স্পটে।
Paschim Medinipur,West Bengal
November 07, 2025 6:17 PM IST
Weekend Trip: দিঘা-মন্দারমণি ফেল! শীতের উইকএন্ডে ঘুরে আসুন ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনি, শোনা যায় এখানে পাণ্ডবরা থেকেছেন!



