Viral Bed Cum Car: অন্য গাড়ির সঙ্গেই রাস্তায় ছুটছে চলমান খাট! বুদ্ধি খাটিয়ে খাট-গাড়ি আবিষ্কার করেও বিপাকে ডোমকলের যুবক

Viral Bed Cum Car: অন্য গাড়ির সঙ্গেই রাস্তায় ছুটছে চলমান খাট! বুদ্ধি খাটিয়ে খাট-গাড়ি আবিষ্কার করেও বিপাকে ডোমকলের যুবক

Last Updated:

Viral Bed Cum Car: প্রায় দেড় বছর ধরে পরিশ্রম ও ২.১৫ লক্ষ টাকা খরচ করে নবাব এই অভিনব গাড়ি-খাট তৈরি করেন। এতে শোওয়ার ব্যবস্থা, সামনে লুকিং গ্লাস এবং গাড়ির মতো নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে। কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ নবাবকে এই বাহন নিয়ে বড় রাস্তায় বের হতে নিষেধ করেছে ইতিমধ্যেই। কারণ এই বাহন-সহ খাট রাস্তায় বের হলেই যানজট তৈরি শুধু নয়, বহু মানুষ ভিড়ও করছেন চলমান খাট দেখতে।

X

Viral Bed Cum Car: অন্য গাড়ির সঙ্গেই রাস্তায় ছুটছে চলমান খাট! বুদ্ধি খাটিয়ে খাট-গাড়ি আবিষ্কার করেও বিপাকে ডোমকলের যুবক

ভাইরাল খাট নিয়ে রাস্তায় নবাব সেখ

কৌশিক অধিকারী, ডোমকল: রাস্তায় ছুটছে চলমান খাট, আর তা দেখে তাজ্জব এখন সকলেই। মুর্শিদাবাদের ডোমকলের শম্ভু নগরের বাসিন্দা নবাব শেখ (২৭) নিজের তৈরি করা একটি চলমান খাট নিয়ে রাজ্য সড়কে বের হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। খাটের নীচে গাড়ির মতো চার চাকা ও অন্যান্য যন্ত্রাংশ লাগিয়ে তিনি এটি চালানোর ব্যবস্থা করেন। খাটের ওপর বসেই নবাব বিভিন্ন কসরতও দেখান, যা দেখে অনেকেই অবাক হন।

কেন হঠাৎ এই পরিকল্পনা? নবাবের বাড়ি গিয়ে জানা গেল সে নিজের শখের বসেই তৈরি করেছিল এই খাট। প্রায় দেড় বছর ধরে পরিশ্রম ও ২.১৫ লক্ষ টাকা খরচ করে নবাব এই অভিনব গাড়ি-খাট তৈরি করেন। এতে শোওয়ার ব্যবস্থা, সামনে লুকিং গ্লাস এবং গাড়ির মতো নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে। কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ নবাবকে এই বাহন নিয়ে বড় রাস্তায় বের হতে নিষেধ করেছে ইতিমধ্যেই। কারণ এই বাহন-সহ খাট রাস্তায় বের হলেই যানজট তৈরি শুধু নয়, বহু মানুষ ভিড়ও করছেন চলমান খাট দেখতে।

তবে পুলিশের নিষেধাজ্ঞার পাশাপাশি নবাবকে আরও বড় সমস্যার মুখে পড়তে হয়েছে।  অভিযোগ, তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় ওই ভিডিও আপলোড করার পর সেটি বাংলাদেশের কিছু ব্যক্তি চুরি করে নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে। এর পর নবাবের আসল চ্যানেলের বিরুদ্ধেই কপিরাইট কেস দেওয়া হয়। ফলে নবাব এখন তাঁর নিজের ভিডিও থেকেই কোনও লাভ করতে পারছেন না, বরং তার সৃষ্টির কৃতিত্বও পাচ্ছেন না বলেও জানিয়েছেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে ডোমকল থানায় তাঁকে ডেকে পাঠানো হয়।

নবাব শেখ জানান, “বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতেই মাথায় ভাবনা আসে। পড়াশোনা তো তেমন হল না। কিন্তু এমন একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন।” যেমন ভাবনা, তেমন কাজ। জানা গিয়েছে, দেড় বছরের প্রচেষ্টায় প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে চলমান খাট তৈরি করেছেন নবাব। এর জন্য তাকে যোগাড় করতে হয়েছে ছোট চারচাকা গাড়ির কাঠামো। কিছু যন্ত্রপাতি ও ইঞ্জিন। তার সঙ্গে সুসজ্জিত খাট সেট করে রাস্তায় চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  : চৈত্রমাসে চলছে বাসন্তী পুজো, এর পর এ বছর পয়লা বৈশাখ কবে? অক্ষয় তৃতীয়াই বা কবে পড়েছে? জানুন দিনক্ষণ

নবাব শেখ জানান, “মানুষকে অবাক করে আমার তৈরি জিনিস ভাইরাল হবে। এই লক্ষ্যে ওই খাট-গাড়ি তৈরি করা।” যদিও নবাবের অভিযোগ, “বাংলাদেশের কিছু ব্যক্তি আমার ভিডিও ব্যবহার করে উপার্জন করছে, অথচ আমি কিছুই পাচ্ছি না। পুলিশকেও জানিয়েছি, কিন্তু তাঁরা বলছেন, আমি বেআইনিভাবে একটি যান তৈরি করেছি, তাই কোনও সাহায্য করা সম্ভব নয়।”

নিজের সৃষ্টির স্বীকৃতি না পেয়ে নবাব এখন হতাশ। বন্ধুদের সঙ্গে বসে তিনি বলেন, “আমি দেশের মানুষকে নতুন কিছু দেখানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন কেউ আমার পাশে নেই। আমার কষ্টের ফল অন্যরা ভোগ করছেন, অথচ আমি কিছুই পাচ্ছি না।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Viral Bed Cum Car: অন্য গাড়ির সঙ্গেই রাস্তায় ছুটছে চলমান খাট! বুদ্ধি খাটিয়ে খাট-গাড়ি আবিষ্কার করেও বিপাকে ডোমকলের যুবক

Next Article

SSC Supreme Court Verdict: এক রায়েই বেকার…একই স্কুলে চাকরি খোয়ালেন শিক্ষক শিক্ষাকর্মী-সহ ৯! সুপ্রিম কোর্টের রায়ে হতাশ

Scroll to Top