Turkey resort fire: ভোররাতে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচেত মরণঝাঁপ অনেকের! তুরস্কের রিসর্টে মৃত ৬৬

Turkey resort fire: ভোররাতে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচেত মরণঝাঁপ অনেকের! তুরস্কের রিসর্টে মৃত ৬৬

Turkey resort fire: ভোররাতে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচেত মরণঝাঁপ অনেকের! তুরস্কের রিসর্টে মৃত ৬৬

Last Updated:

উত্তর পশ্চিম তুরস্কের একটি রিসর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় ওই রিসর্টটিতে প্রচুর সংখ্যক অতিথি ছিলেন৷

দাউ দাউ করে আগুন জ্বলছে তুরস্কের রিসর্টে৷ ছবি- রয়টার্স

আনকারা: তুরস্কের একটি রিসর্টে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল অন্তত ৬৬ জনের৷ এই দুর্ঘটনায় আরও ৫৫ জন আহত হয়েছেন বলে খবর৷ তুরস্ক সরকারের পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷

জানা গিয়েছে, উত্তর পশ্চিম তুরস্কের একটি রিসর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় ওই রিসর্টটিতে প্রচুর সংখ্যক অতিথি ছিলেন৷ প্রাণে বাঁচতে অনেকেই জানলা দিয়ে বিছানার চাদর ঝুলিয়ে নামার চেষ্টা করেন৷ আর তা করতে গিয়ে উপর থেকে নীচে পড়ে গিয়েও প্রাণ হারান বেশ কয়েক জন৷

আরও পড়ুন: ‘হাসিনাকে ফেরত না দিলে…’, ভারতকে ফের হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের! জানিয়ে দিল পরিণতির কথাও

তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ১৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই রিসর্টটি৷ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকাজে তদারকি করতে সেখানে পৌঁছন তুরস্ক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী৷

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভোর রাতের দিকে ১৩ তলা এই রিসর্টটিতে আগুন লাগে৷ বছরের এই সময় তুরস্কে টানা দু সপ্তাহ স্কুল ছুটি থাকায় এই রিসর্টটিও কার্যত পরিপূর্ণ ছিল৷ ঘটনার সময় রিসর্টটিতে ২৩৮ জন আবাসিকের নাম নথিভুক্ত করা ছিল৷ রিসর্টের রেস্তোরাঁ থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে৷ বিশাল রিসর্টটির দেওয়ালে কাঠের আস্তরণ রয়েছে৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ আবার রিসর্টটির পিছন দিকে খাদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পাচ্ছে দমকলবাহিনী৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Turkey resort fire: ভোররাতে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচেত মরণঝাঁপ অনেকের! তুরস্কের রিসর্টে মৃত ৬৬

Next Article

Donald Trump-Melania Trump: মেলানিয়াকে চুমু খেতে গিয়ে টুপিতে ধাক্কা! শপথগ্রহণ অনুষ্ঠানে অস্বস্তিতে ট্রাম্প, রসিকতায় মজল সোশ্যাল মিডিয়া

Scroll to Top