02

ব্যাকপ্যাক
ছোট, বড় নানান মাপের রকমারি ব্যাকপ্যাক পাওয়া যায়। কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গী হয়ে উঠতে পারে এই ব্যাকপ্যাক। কিন্তু, ব্যাকপ্যাকের ক্ষেত্রে প্রয়োজনের বিষয়টি মাথায় রাখতে হবে। ব্যাকপ্যাক বিভিন্ন লিটারের হয় যেমন, ১০, ২০, ৩০, ৩২, ৩৪ লিটার-সহ বিভিন্ন আকারের হয়। কোথাও কাছে পিঠে ঘোরার ক্ষেত্রে টুকিটাকি জিনিস রাখার ক্ষেত্রে সঙ্গী হতে পারে ১০ লিটারের ব্যাকপ্যাক। আবার ২-৩দিনের জন্য যদি কোথাও ঘুরতে যেতে চান তবে সেক্ষেত্রে আপনার সঙ্গী হতে পারে ৩০ লিটারের ব্যাকপ্যাক। প্রতীকী ছবি।



