Traditional Durga Puja: সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে

Traditional Durga Puja: সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে

Last Updated:

Traditional Durga Puja: বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গার সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা।

+

Traditional Durga Puja: সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে

নীলকন্ঠ পাখি চলল কৈলাস

বারুইপুর, সুমন সাহা: নীলকণ্ঠ পাখি উড়িয়ে নিরঞ্জন রায়চৌধুরীদের দুর্গা প্রতিমার। নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে শিবকে বার্তা দেয় যে, দুর্গা শ্বশুরবাড়ি ফিরছে। সরকারী ভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও, এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর।

এ বছরও নীলকণ্ঠ বারুইপুর থেকে উড়ে গেল কৈলাস। বার্তাও পৌঁছে দিল। যদিও বন্যপ্রাণ সংরক্ষণ আইনে নীলকণ্ঠ ধরা নিষিদ্ধ। তবুও রীতি মানার দায়িত্ব থেকে বারুইপুরের রায়চৌধুরী পরিবার এ রেওয়াজ বজায় রেখেছে। পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরীর কথায়, “নীলকণ্ঠ পাখি ওড়ানো আমাদের রীতি। তাই আইনের বেড়াজালের মধ্যে থেকেও তা ছাড়তে হয়।” পঞ্চাশ বাহকের কাঁধে চেপে ঢাক-ঢোল-কাঁসর বাজিয়ে রায়চৌধুরীদের দুর্গার বিসর্জন হল এবছর। ৩০০ বছরেরও বেশি বয়স এ পুজোর। রুপোর চামর, পাখা, ছাতা সহযোগে হয় শোভাযাত্রা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Traditional Durga Puja: সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে

Scroll to Top