TMC-BJP: রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দল

TMC-BJP: রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দল

Last Updated:

TMC-BJP: বিজেপি মহিলা মোর্চার জেলা সভা নেত্রী দীপা বণিক ও ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি পঞ্চানন রায়ের একটি ভিডিও কেন্দ্র করে অস্বস্তিতে তৃণমূল, বিজেপি

রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দলইTMC-BJP: রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দল
রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দলই

জলপাইগুড়ি: রাজনীতিতে বিরোধী দলের নেতা নেত্রীদের মধ‍্যে সৌজন‍্যের নজির বিরল নয়। এর আগেও বিভিন্ন কারণে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই বিপক্ষ দলের নেতা নেত্রীদের। তবে এবার একটি ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল, বিজেপি দুই দলই। বিজেপি মহিলা মোর্চার জেলা সভা নেত্রী দীপা বণিক ও ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি পঞ্চানন রায়ের একটি ভিডিও কেন্দ্র করে দুই দলের অন্দরেই শোরগোল।

ভাইরাল ওই ভিডিওতে রাজ‍্যের শাসক এবং বিরোধী দলের দুই নেতা নেত্রীকে একই গাড়িতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, লাটাগুড়ির জঙ্গলের পথে রাতের অন্ধকারে তৃণমূল কান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে বসে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। সামনে রাখা রয়েছে পানীয়ের গ্লাস, আর গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়।

রাতের অন্ধকারে একই গাড়িতে দুই দলের নেতা নেত্রীর ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। অস্বস্তিতে তৃণমূল এবং বিজেপি দুই দলই। বিজেপির জেলা সভাপতি কে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বলেই জানা গিয়েছে।

রকি চৌধূরী, ক্রান্তি

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

TMC-BJP: রাতের অন্ধকারে গাড়িতে তৃণমূল নেতা, বিজেপি নেত্রী! সামনে রাখা পানীয়ের গ্লাস, ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে ২ দল

Scroll to Top