Last Updated:
TMC councilor attacked in Kolkata: তৃণমূল নেতাকে প্রাণে মারার চেষ্টা। গতকাল, শুক্রবার নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন সুশান্ত ঘোষ। ঘটনায় ইতিমধ্যেই ধৃত এক যুবক।

কলকাতা: তৃণমূল নেতাকে প্রাণে মারার চেষ্টা। গতকাল, শুক্রবার নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন সুশান্ত ঘোষ। ঘটনায় ইতিমধ্যেই ধৃত এক যুবক। তবে শুধু যুবরাজ (ধৃত যুবক) নন, জানা গিয়েছে সুশান্ত ঘোষের ওপর হামলা চালাতে আরও তিন জনকে আনা হয়েছিল বৈশালি থেকে।
সূত্রের খবর, বৃহস্পতিবারই বৈশালি থেকে কলকাতায় আসেন ওই তিন জন। তাদের রাখা হয়েছিল পোর্ট এলাকায়। গতকাল সন্ধ্যায় ট্যাক্সি করে তিন জনকে আনা হয় কসবা এলাকায়। সেখানেই যুবরাজের হাতে আর্মস তুলে দেওয়া হয়, দেখানো হয় ছবি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের স্কুটিতে বসিয়ে পাঠানো হয়েছিল
ধৃতকে। গুলি না চালিয়ে শুধু ভয় দেখাতেই বলা হয়েছিল। যুবরাজের বাকি দুই সঙ্গীও ওই এলাকাতেই ছিলেন তখন। বাকি কাজ করবে যারা যুবরাজকে পাঠিয়েছিলেন তারা, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল যুবরাজকে।
জানা গিয়েছে, ধরা পড়ার পর থেকেই মিথ্যা বলছে যুবরাজ। মহম্মদ ইকবালের যে নাম বলেছে, সেই নামে কেউ নেই এই ঘটনায়। অন্য এক ব্যক্তি যিনি কলকাতার তিনি বৈশালি থেকে এনেছিলেন এদের। যুবরাজকে ২৫০০ টাকা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছিল।
Kolkata,West Bengal
November 16, 2024, 11:07 AM IST



