Last Updated:
Therapy Glasses: চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে চিকিৎসক অভিজিৎ মল্লিকের আবিষ্কার এক অভিনব থেরাপি চশমা নিয়েই যেন আশার আলো দেখছেন বহু দৃষ্টিহীন মানুষ
চোখের চিকিৎসা
উত্তর ২৪ পরগনা: চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে চিকিৎসক অভিজিৎ মল্লিকের আবিষ্কার এক অভিনব থেরাপি চশমা নিয়েই যেন আশার আলো দেখছেন বহু দৃষ্টিহীন মানুষ। তার এই আবিষ্কার চোখের দৃষ্টিশক্তি হারানো রোগীদের জন্য নিয়ে এসেছে সুখবর। মছলন্দপুরের বাসিন্দা চিকিৎসক অভিজিৎ মল্লিক তৈরি করেছেন এক অভিনব থেরাপি চশমা, যা দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারানো রোগীদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি চোখের নানা সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করবে বলেই দাবি।
চিকিৎসকের মতে, এই চশমাটি পরলে ব্রেনের ব্লাড রেগুলেশন হবে, যা ছানি, গ্লুকোমা, মাইগ্রেন, সাইনাস এবং স্পন্ডেলাইসিস এমনকি ব্রেন টিউমারের মতো সমস্যার আশঙ্কাও ৯৯ শতাংশ কমিয়ে দিতে পারে। প্রায় দুই দশক আগে নিজের দৃষ্টিশক্তি হারানোর অভিজ্ঞতা থেকে নিজের দৃষ্টি বাঁচাতে চোখের প্রতি জন্মায় আলাদা আগ্রহ। এরপরই চোখের স্বাস্থ্য নিয়ে গবেষণা শুরু করেন চিকিৎসক অভিজিৎ মল্লিক। করোনা মহামারীর সময় অনেক মানুষ শারীরিক সমস্যার কারণে দৃষ্টিশক্তি হারানোর পরে, তিনি চশমা তৈরির চিন্তা শুরু করেন। বর্তমানে তার তৈরি এই থেরাপি চশমার ব্যবহারে ইতিমধ্যে ২৭০ জন রোগীর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন বলেই দাবি করেন এই চিকিৎসক। কী বিশেষত্ব রয়েছে এই চশমার!
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
চিকিৎসক জানান, এটি একটি বিশেষ মেডিসিনযুক্ত ফ্রেমে তৈরি এই চশমা দেখতে মোটা হলেও খুবই লাইট ওয়েট। তবে চিকিৎসক আরও জানান, এই চশমার ব্যবহার সম্পর্কে কিছু সময়ানুবর্তিতা ও নির্দেশিকা রয়েছে। রোগীদের দেখে ও পর্যবেক্ষণ করে তবেই নির্দিষ্টভাবে করা হয় এই থেরাপি চশমার ব্যবহার। দৃষ্টিশক্তি হারানো এমনই এক রোগী বারাসতের বাসিন্দা সঞ্জীব কুমার ভট্টাচার্য সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ১৩ বছর ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন সম্পূর্ণ। কোন চিকিৎসকই তা ফিরিয়ে দিতে পারেননি। তবে এই থেরাপি চশমা ব্যবহারের এক মাসের মধ্যেই মিলেছে ফল। কিছুটা হলেও ফিরেছে দৃষ্টিশক্তি নিজের মুখেই স্বীকার করলেন এই প্রবীণ দৃষ্টি হারানো রোগী।
আরও পড়ুন: মাত্র এক মাসের মধ্যে বদলে যাবে দিঘা! আর যেখানে সেখানে এসব কাজ করতে পারবেন না! জানুন
তার মেয়ে জানান, হাই পাওয়ারের চশমা থেকে অপারেশন নানা কিছু করেও মেলেনি ফল। অবশেষে এই চিকিৎসকের চিকিৎসায় বাবার দৃষ্টি ফেরায় খুশি গোটা পরিবার। চশমার থেরাপি নিয়ে তারও কমেছে মাইগ্রেনের সমস্যা বলেও দাবি করেন। তার মতো এমন দাবি করেছেন অনেক দৃষ্টিশক্তি হারানো রোগীও। অভিনব এই চশমা আবিষ্কারের পর চিকিৎসক অভিজিৎ মল্লিক দাবি করেন, তার এই থেরাপি চশমা ভবিষ্যতে দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে।
বর্তমানে বারাসত ও নাগের বাজারে তার ক্লিনিকে বহু রোগী এই থেরাপি চশমার চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন। চশমার দামও রাখা হয়েছে সকলের সাধ্যের নাগালে, ফলে এই চিকিৎসা করতে খরচ হবে না অতিরিক্ত টাকা। চিকিৎসক অভিজিৎ মন্ডল এর আবিষ্কার এই অভিনব চশমা এখন চোখের নানা সমস্যা এবং দৃষ্টিহীনতা দূর করে চিকিৎসা পদ্ধতিতে এক নতুন আশার আলো নিয়ে আসবে বলেই দাবি করা হচ্ছে।
Rudra Narayan Roy
Kolkata,West Bengal
January 15, 2025 11:36 PM IST
Gangasagar Mela 2025: মহাকুম্ভে পুণ্যের টানে গঙ্গাসাগরে সাধুসন্তদের সংখ্যা কিছুটা কম? ফাঁকা আখড়ায় ঘুরপাক খাচ্ছে প্রশ্ন


