Last Updated:
Sundarban: দুই সপ্তাহ হয়ে গেলেও মৎস্যজীবীরা হাতে পাননি বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি)। এরপরেও চলছে মাছ ধরার কাজ

দক্ষিণ ২৪ পরগনা: ১ জুলাই শুরু হয়েছে সুন্দরবনের নদীতে মাছ ধরার মরশুম। কিন্তু তারপর দুই সপ্তাহ হয়ে গেলেও মৎস্যজীবীরা হাতে পাননি বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি)। তাই বাধ্য হয়ে পেটের তাগিদে বিনা লাইসেন্সেই লুকিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ছেন ক্যানিং মহকুমার অনেক মৎস্যজীবী।
সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, “বৈঠকের কথা মত লাইসেন্স নিয়ে নির্দিষ্ট একটি অর্ডার আসবে। তার জন্যই আমরা অপেক্ষা করছি। সেই নির্দেশ আসার আগে বিএলসি ইস্যু করা যাচ্ছে না।”
এই অবস্থায় অনেক গরিব মৎস্যজীবী, যাঁরা এই মাছ ধরার উপরই নির্ভরশীল, ঝুঁকি নিয়ে লাইসেন্স ছাড়াই মাছ ধরতে যাচ্ছেন। সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির ক্যানিং মহকুমার সম্পাদক শম্ভু সাহা বলেন, “বনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাতদিন পার। কোনও নির্দেশ না আসায় সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। কেউ কেউ লুকিয়ে মাছ ধরছেন। ধরা পড়লে মোটা টাকার ফাইন দিতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত লাইসেন্স সংক্রান্ত নির্দেশিকা বের করা হোক।”
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 15, 2025 10:02 PM IST



