Sukanta Majumdar: ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্ন, কী উত্তর দিলেন সুকান্ত মজুমদার?

Sukanta Majumdar: ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্ন, কী উত্তর দিলেন সুকান্ত মজুমদার?

Last Updated:

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। প্রশ্ন শেষ হওয়ার আগেই উপস্থিত মাইক্রোফোন কেড়ে নেন দুর্গাপুর এনআইটির ডিরেক্টর। 

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত মজুমদার।Sukanta Majumdar: ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্ন, কী উত্তর দিলেন সুকান্ত মজুমদার?
ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত মজুমদার।

কলকাতা: ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে দৃশ্যতই খানিক অস্বস্তিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রশ্ন শেষ হওয়ার আগেই উপস্থিত মাইক্রোফোন কেড়ে নেন দুর্গাপুর এনআইটির ডিরেক্টর। মুহূর্তে হলের ভিতর শুরু হয় হট্টগোল। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। ‘কেউ বানিয়ে পাঠিয়েছে ওকে’, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। ভারতবর্ষের এই অবস্থা সেই জন্যই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ্যে কটাক্ষ তৃণমূল।

দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুক্রবার বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত নিয়ে পড়ুয়াদের কাছ থেকে সমাধান জানতে চান। তখনই এক পড়ুয়া সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন তোলেন, ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার কোথায়? রাজস্থানে ছাদ ভেঙে সাত পড়ুয়ার মৃত্যুর উত্তর কোথায়? আরেক পড়ুয়া প্রশ্ন তোলেন, জাতি সংরক্ষণ নিয়ে। বলতে থাকেন প্রশ্ন জানতে চাননি তিনি সমাধান জানতে চেয়েছেন। দরকার হলে তাদের একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিলে তারা কী করবে? তবুও দুই পড়ুয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে কার্যত তর্কে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন গল্ফগ্রিনে বৃদ্ধের রহস্যমৃত্যু! সিঁড়ির সামনেই উদ্ধার দেহ, জামাইকে আটক করল পুলিশ

আয়ুস বেনুয়া নামের পড়ুয়া বলেন, “ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। রাজস্থানের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিষয়ে আপনারা কি ভাবছেন। এই প্রশ্ন আমি করেছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। উল্টে প্রতিমন্ত্রী রেগে গেলেন। আমার কাছ থেকে মাইক কেড়ে নিলেন ডিরেক্টর স্যার।”

পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার বলেন, “আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার মৌলিক অধিকার কোথায় খনন করা হয়েছে? সে তো কিছুই বলতে পারল না। কেউ বানিয়ে পাঠিয়েছে হয়তো। জাতিসংরক্ষণ বিষয় সাংবিধানিক ব্যাপার। কেউ মাইক লাগিয়ে বললে তাকে পুলিশ গ্রেফতার করবে।” কেন্দ্রীয় মন্ত্রীকে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন করা হলে ওই ছাত্রের হাত থেকে মাইক কেড়ে নেন কলেজের ডিরেক্টর। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল।

বাংলা খবর/ খবর/দেশ/

Sukanta Majumdar: ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্ন, কী উত্তর দিলেন সুকান্ত মজুমদার?

Scroll to Top