Last Updated:
Student Teacher Shocking News: মুজফ্ফরপুর থেকে সামনে এসেছে একটি চমকপ্রদ ঘটনা, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জেলার ওড়াই থানার অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ে এক স্কুল ছাত্রকে দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে।

মুজাফফরপুরঃ সাধারণত স্কুলকে শিক্ষার মন্দির বলা হয়, যেখানে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করতে যায়। সেখানে সকলকে সমান চোখে দেখা হয় এবং বৈষম্য শেখানো হয় না। কিন্তু কখনও কখনও শিক্ষকরাই এমন কিছু করেন, যা স্কুলকে শিক্ষার মন্দির বলা কঠিন করে তোলে।
মুজাফফরপুর থেকে এমনই একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। জেলার ওড়াই থানার একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রকে দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: একবার, দুইবার নয়, ছয়বার কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক…
এই ঘটনার একটি ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যার পর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ঘটনাটি মুজাফফরপুর জেলার ওড়াই ব্লকের প্রাথমিক বিদ্যালয় সগহরি পশ্চিমীর, যেখানে এক স্কুল পোশাক পরা ছাত্রকে টয়লেট পরিষ্কার করতে দেখা গেছে।
যদিও স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে বলছেন যে, বাচ্চাটির পেট খারাপ ছিল, তাই সে টয়লেট নোংরা করে ফেলে এবং নিজেই সেটি পরিষ্কার করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকে, তাহলে ছাত্রটি কেন মেয়েদের টয়লেটে গেল?
এই ঘটনার বিষয়ে ওড়াই ব্লকের বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) বীনাত কুমার সিনহা জানিয়েছেন যে, বিষয়টি গুরুতর এবং এটি শিশু শ্রমের আওতায় পড়ে। তাই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ওই অভিযুক্ত টিচারের কী হবে? স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছে৷ তদন্ত ইতমধ্যেই শুরু হয়েছে৷ দোষী প্রমাণিত হলে শিক্ষককে কঠিন শাস্তি দেওয়া হবে৷
Kolkata,West Bengal
February 10, 2025 11:57 PM IST
Road Accident:চাপা দিয়ে ১০ কিমি পর্যন্ত শিশুকে টেনে নিয়ে গেল পিকআপ ভ্যান, কোথায়? জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা…



