SSC recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

SSC recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

SSC recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন, তাই ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে। পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে তারপরে প্রক্রিয়ায় বদল হতে পারে।

কী বললেন মুখ্যমন্ত্রী?SSC recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
কী বললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন, তাই ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে। পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে তারপরে প্রক্রিয়ায় বদল হতে পারে। ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন বলে জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানান, আদালতে সরকার রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে, কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি থাকায় এখনও পুনর্বিবেচনার শুনানি হচ্ছে না। তাই শুনানি না হলে আগের রায়ই বহাল থাকে, তাই আগের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ করবে রাজ্য সরকার।

২৪,২০৩টি পদে নিয়োগের কথা বলেছিল সুপ্রিম কোর্ট, আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য। মোট নিয়োগ হবে ৪৪,২০৩টি পদে নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-ও রয়েছে। বয়সের জন্য যাতে না আটকায় তার ছাড় থাকবে, পাশাপাশি যারা কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

SSC recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Scroll to Top