Last Updated:
SSC Case Update: স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত ১০ নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরিপ্রার্থীদের।

কলকাতা: স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত ১০ নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরিপ্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজালে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। এরই প্রতিবাদে তাঁরা পথে। সল্টলেকে মিছিল এবং বিক্ষোভ।
ইন্টারভিউয়ের প্রক্রিয়ায় অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ। ফের উত্তাল চাকরিপ্রার্থীদের আন্দোলন। সোমবার সন্ধ্যায় সল্টলেকের এসএসসি দফতরের সামনে ‘নতুন’দের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, পুলিশ এসে বিক্ষোভকারীদের জোর করে তুলে দেয়। সেই সময় একাধিক চাকরিপ্রার্থীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 8:54 PM IST



