Last Updated:
নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট পাঁচ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন।

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে অনুমোদন রাজ্যের। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য। ৭ সেপ্টেম্বর নবম ও দশমের নিয়োগের লিখিত পরীক্ষা, ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে এসএসসি। নবান্নের তরফে স্কুল সার্ভিস কমিশনকে লিখিত পরীক্ষা নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হল। শীঘ্রই এসএসসি ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে তা জানাবে বলেই সূত্রের খবর।
অন্যদিকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে ১৩ হাজার ৭০০ জন যোগ্য শিক্ষক আবেদন করলেন এসএসসি নিয়োগের জন্য। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের আবেদন প্রক্রিয়া সোমবার রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়। ২০১৬-র নিয়োগের আবেদনের তুলনায় এবারের আবেদন বাড়ল ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রায় মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে এবারের নিয়োগের জন্য নবম দশম স্তরে প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। একাদশ-দ্বাদশের জন্য আবেদন করেছেন প্রায় ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 24, 2025 1:47 PM IST


