SSC: ‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা’, ‘ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখী হবে’! বিকাশ ভবন থেকে জানালেন চাকরিহারা আন্দোলনের অ‍ন‍্যতম মুখ সুমন

SSC: ‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা’, ‘ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখী হবে’! বিকাশ ভবন থেকে জানালেন চাকরিহারা আন্দোলনের অ‍ন‍্যতম মুখ সুমন

Last Updated:

SSC: বিকাশ ভবনের সামনে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি কাণ্ডে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।

‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা’, ‘ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখী হবে’! বিকাশ ভবন থেকে জানালেন চাকরিহারা আন্দোলনের অ‍ন‍্যতম মুখ সুমন SSC: ‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা’, ‘ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখী হবে’! বিকাশ ভবন থেকে জানালেন চাকরিহারা আন্দোলনের অ‍ন‍্যতম মুখ সুমন
‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা’, ‘ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখী হবে’! বিকাশ ভবন থেকে জানালেন চাকরিহারা আন্দোলনের অ‍ন‍্যতম মুখ সুমন

কলকাতা: বিকাশ ভবনের সামনে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি কাণ্ডে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গত বৃহস্পতিবার আন্দোলন মারাত্মক আকার ধারণ করে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় নেতাদের। রবিবার সাংবাদিক বৈঠক করলেন এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সংগঠনের অন্যতম মুখ সুমন বিশ্বাস।

এদিন সুমন বিশ্বাস বলেন, ‘‘এসএসসি ২০১৬ প্যানেলের অনশনকারী যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে আমরা গত ৫ মে এখানে আসি দেখা করি চেয়ারম্যানের সঙ্গে। আমরা ১২ দিন ধরে এই আন্দোলন বিকাশ ভবনের সামনে চালিয়ে যাচ্ছি। রাজ্য সরকার বিগত এক বছর ওএমআর মিরর ইমেজ (omr mirror image)-এর কপি সিবিআই এর কাছ থেকে নিয়ে কেন চাকরি বাঁচাচ্ছে না আমাদের?’’

তিনি আরও বলেন, ‘‘বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের মধ্যে আছে সেটা থাকবে। আমাদের ভেদাভেদ করলে চলবে না। আমাদের চাকরি বাঁচবে না। এখনও যা পরিস্থিতি আমাদের চাকরি বাঁচার সম্ভাবনা নেই। এই অবস্থায় রাজ্য সরকার পরীক্ষার ব্যবস্থা করছে। বলছি সুপ্রিম কোর্টের রায় ছিল। এখান থেকে বোঝা যায় রাজ্য সরকার অযোগ্যদের পাশে আছে এখনও পর্যন্ত টারমিনেট করেনি। মুখ্যমন্ত্রী আপনি আপনাদের সকলের মুখ্যমন্ত্রী আমাদের মাঝে আসুন। একজনের যোগ্য কোনও রকম ভাবেই বঞ্চিত না হয় সেটা দেখতে হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আন্দোলন নবান্ন মুখী হবে।’’

সুমন বিশ্বাস আরও জানান, ‘‘আমরা সবাই এক আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমাদের মধ্যে কোনও ভুল বুঝাবুঝি হতে পারে। এখান থেকে আমাদের দাবি উঠেছিল রাজ্যে বিরোধী দলনেতা আমাদের মাঝে আসুক। তাদের দলের পক্ষ থেকে দু’জন বিধায়ককে পাঠানো হয়েছিল। এখানে বিবৃতি দিয়েছে, আমরা আসতে বলিনি এটা সম্পূর্ণ মিথ্যা। অনশনকারীদের পক্ষ থেকে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান। তারা এই আন্দোলনের মূল আয়োজক। সমস্ত শিক্ষক-শিক্ষিকার শিক্ষা কর্মীরা আপনারা এক হন। যাদের নামে কেস হয়েছে পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে তাদের পাশে আছি কোনও ভয়ের কারণ নেই সরকার ভয় দেখানোর চেষ্টা করছে।। তাদের পাশে আছি।’’

অন‍্য এক আন্দোলনকারী প্রদীপ কুমার রায় বলেন,‘‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা। তাই আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে।আন্দোলনকে দমানোর জন্য এই সরকার এটা করছে। কারোর কথায় বা পাতা ফাঁদে পা দেবেন না। আমাদের সহকর্মীদের এটাই বলব।’’

সুমন বিশ্বাস আরও জানান, ‘‘আমরা বড় অংশ একটা স্ট্যান্ড নিয়ে ছিলাম যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল। কোনওরকম রাজনৈতিক দলের সুবিধা না নিয়েই আন্দোলন চালাব, কোন রাজনৈতিক দলের সুবিধা নেব না। সেই স্ট্যান্ডেই আমরা আন্দোলন চালাচ্ছি। অন্য অনেকেই তাদের মত আন্দোলন চালাচ্ছে, বিরোধিতা করছি না। আমাদের প্রধান উদ্দেশ্য চাকরি ফেরানো।’’

নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নবান্ন কেন নবান্ন অভিযান থেকে গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয় সেটাও আমরা করব। সেটাও শুধুমাত্র আমাদের হাতেই থাকবে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে নয়। সিদ্ধান্ত আমরাই নেব। পুরোটা আমরাই সিদ্ধান্ত নেব নবান্ন যাব না রাজভবন যাবনা রাষ্ট্রপতির কাছে যাব পুরোটা আমরাই সিদ্ধান্ত নেব। বিরোধী দলনেতাকে ডাকিনি । যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে ডাকেনি।’’

সুমন বিশ্বাস বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম প্রত্যেকে রাজনৈতিক দল প্রত্যেকেই বলছে সহানুভূতিশীল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক রাজনৈতিক দলকে হোম টাস্ক দিচ্ছি এই কাজ পূরণ করলে মার্কস দেব। রাজ্য বিজেপি যারা আছে আপনাদের প্রচুর বিধায়ক সাংসদ আছে গোটা ভারতবর্ষে জুড়ে আছে। আপনারা রাষ্ট্রপতি কে আমাদের জাজমেন্ট বিষয়ে পুনঃ বিবেচনা দিয়ে আরজি করবেন। আপনার টাস্ককে মূল্যবান মনে করব। আউটস্ট‍্যাডিং দেব। পার্লামেন্টের অধিবেশনে আমাদের উপর যে অবিচার হয়েছে সেটা তুলতে হবে। এই দুটো করলে স্যালুট জানাব।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

SSC: ‘পাতা ফাঁদে পা দিচ্ছি আমরা’, ‘ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখী হবে’! বিকাশ ভবন থেকে জানালেন চাকরিহারা আন্দোলনের অ‍ন‍্যতম মুখ সুমন

Scroll to Top