Last Updated:
South 24 Parganas News: রবিবার ছুটির দিনে সুন্দরবনে ঘুরতে এসে দর্শন মিলল জঙ্গলের মহারাজের। বাঘের দেখা পেয়ে উচ্ছ্বাসিত পর্যটকেরা।
বাঘের দেখা
কুলতলী, সুন্দরবন, সুমন সাহা: রবিবার ছুটির দিনে সুন্দরবনে ঘুরতে এসে দর্শন মিলল জঙ্গলের মহারাজের। বাঘের দেখা পেয়ে উচ্ছ্বাসিত পর্যটকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে ১৬ জনের পর্যটকদের একটি দল গতকাল কুলতলির কৈখালী এলাকায় ঘুরতে আসে। রবিবার সকালে বৈধ অনুমতি পত্র নিয়ে বনি ক্যাম্পে আসেন পর্যটকের দলেরা। বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গল দর্শন করার সময় পর্যটকদের ক্যামেরা বন্দী হয় দক্ষিণ রায়।
সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকেরা। ভ্রমণ পিপাসু বাঙালিদের শীতের মৌসুমে ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন সুন্দরবন। প্রতিবছর শীতের মৌসুমে সুন্দরবনে ঘুরতে আসে পর্যটকেরা। পর্যটকদের সুন্দরবনের ঘুরতে আসার অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। সকল পর্যটকের ভাগ্যে সেই দুর্লভ সৌভাগ্য না জুটলেও কিছু কিছু পর্যটকদের ভাগ্যে জোটে।
রবিবার পর্যটকদের দলের নজরে পড়ে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে বনি ক্যাম্পে বনদফতরের তৈরি করা মিষ্টি জলের পুকুরে জল খেতে। কয়েক মুহূর্তের সেই দুর্লভ দৃশ্য পর্যটকদের ক্যামেরাবন্দি হয়।। এ বিষয় দক্ষিণ ২৪ পরগনা জেলা বনদফতরের মুখ্য আধিকারিক তিনি বলেন, সুন্দরবনের বাঘেদের জন্য বনদফতরের পক্ষ থেকে সুন্দরবনের জঙ্গলে এবং বনি ক্যাম্পে বেশ কয়েকটি মিষ্টি জলের জলাশয় খনন করা হয়েছে। এই জলাশয় প্রায়ই সময় বন্যপ্রাণীরা পানীয় জল খেতে আসে। অন্যান্য বন্যপ্রাণীদের সঙ্গেও বাঘ এই জলাশয় জল গ্রহণ করে।
সুন্দরবনের জঙ্গলের মতনই বনি ক্যাম্পেও একটি জলাশয় রাখা হয়েছে এই জলাশয়ে অন্যান্য বন্যপ্রাণীদের পাশাপাশি বাঘও প্রায় সময় জল খেতে আসে। সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের মাধ্যমে সম্পূর্ণ জঙ্গল যেমন দেখা যায় তেমনি এই জলাশয় দেখা যায় এই জলাশয় অন্যান্য প্রাণীরা ও জল খেতে আসে যেমন হরিণ থেকে শুরু করে অন্যান্য বন্যপ্রাণীরা। পর্যটকদের সৌভাগ্য থাকলে পর্যটকদের বাঘেরও দর্শন মেলে।
Kolkata,West Bengal
November 30, 2025 8:57 PM IST


