Sourav Ganguly: ‘দাদা জেলায় একটা…!’ সৌরভকে কাছে পেয়ে অনুব্রত মণ্ডলের বিরাট ‘আবদার’

Sourav Ganguly: ‘দাদা জেলায় একটা…!’ সৌরভকে কাছে পেয়ে অনুব্রত মণ্ডলের বিরাট ‘আবদার’

Last Updated:

দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় কখনও বোলপুর শান্তিনিকেতনে যাননি! আর প্রথমবার সৌরভ বোলপুর গিয়ে বললেন, ‘রবীন্দ্র ঐতিহ্যের সাক্ষী হলাম’।

News18Sourav Ganguly: ‘দাদা জেলায় একটা…!’ সৌরভকে কাছে পেয়ে অনুব্রত মণ্ডলের বিরাট ‘আবদার’
News18

কলকাতা: দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় কখনও বোলপুর শান্তিনিকেতনে যাননি! আর প্রথমবার সৌরভ বোলপুর গিয়ে বললেন, ‘রবীন্দ্র ঐতিহ্যের সাক্ষী হলাম’।

বোলপুর-শান্তিনিকেতনে গেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বোলপুর স্টেডিয়াম মাঠে বোলপুর পুরসভা ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। একই মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী। সৌরভকে কাছে পেয়ে অনুব্রতর আবদার, ”জেলায় ক্রিকেট কোচিং করান।” সৌরভ আশ্বাস দেন, ভেবে দেখবেন।

সৌরভ, ঝুলন ছাড়াও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন। বোলপুরে স্টেডিয়াম মাঠ সংস্কারের জন্য ৪ কোটি টাকা সাংসদ তহবিল থেকে দেওয়া হবে, ঘোষণা করলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল।

সৌরভ এদিন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন। রবীন্দ্র প্রতিকৃতি তুলে দেওয়া হয় সৌরভ ও ঝুলনের হাতে। প্রথমে ঠিক ছিল, ৯ মে অর্থাৎ, পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই বোলপুরে আসবেন সৌরভ। তবে অনিবার্য কারণবশত সেই সফর বাতিল হয়। এর পর ১৬ মে দিন ধার্য হয়। সেদিনও সৌরভ আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। ওদিকে বোলপুর শহর ব্যানার-পোস্টারে ছেয়ে যায়।

শেষ পর্যন্ত রবিবার সৌরভ বোলপুরে পৌঁছন। তাঁকে দেখার জন্য ভিড় উপচে পড়ে। একই মঞ্চে অনুব্রত ও সৌরভকে দেখতে এলাকার বাসিন্দারা ভিড় জমান। সৌরভ বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই বলেন,  “দশ বছর পর অনুব্রতদার সঙ্গে দেখা হল, রামপুরহাটে শেষবার দেখা হয়েছিল।” এর পরই সৌরভের কাছে জেলায় ক্রিকেট অ্যাকাডেমির আবদার করে বসেন অনুব্রত মণ্ডল।

Scroll to Top