Sonam Raghuvanshi Arrest: রাত তখন একটা, কাঁদতে কাঁদতে এলেন সোনম! কী হল তার পর, মুখ খুললেন গাজিপুরের ধাবার মালিক

Sonam Raghuvanshi Arrest: রাত তখন একটা, কাঁদতে কাঁদতে এলেন সোনম! কী হল তার পর, মুখ খুললেন গাজিপুরের ধাবার মালিক

Last Updated:

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সোনমের প্রেমিক রাজ কুশওয়ার নামও উঠে এসেছে৷

গ্রেফতারির পর সোনম রঘুবংশী৷ Sonam Raghuvanshi Arrest: রাত তখন একটা, কাঁদতে কাঁদতে এলেন সোনম! কী হল তার পর, মুখ খুললেন গাজিপুরের ধাবার মালিক
গ্রেফতারির পর সোনম রঘুবংশী৷

মেঘালয়ে হনিমুনে গিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনমকেই গ্রেফতার করেছে পুলিশ৷ গতকাল রাতে উত্তর প্রদেশের গাজিপুর থেকে সোনমকে গ্রেফতার করা হয়৷ যদিও সোনম আত্মসমর্পণ করেছেন, নাকি তাঁকে পুলিশ গ্রেফতার করেছে তা এখনও স্পষ্ট নয়৷ ভাড়াটে খুনি দিয়ে নিজের প্রেমিকের সাহায্যে সোনম তাঁর স্বামীকে খুন করিয়েছেন বলে অভিযোগ৷

জানা গিয়েছে, উত্তর প্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে সোনমকে গ্রেফতার করে পুলিশ৷ ওই ধাবার মালিক সাহিল যাদব নিজেই এই তথ্য দিয়েছেন৷ তাঁর দাবি, সোনম গত রাতে তাঁর ধাবায় এসে বাড়িতে যোগাযোগ করার জন্য তাঁর মোবাইল ফোনটি চেয়েছিল৷ সোনমকে কাঁদতে দেখে তিনিই পুলিশে খবর দিয়েছিলেন বলেও দাবি ওই ধাবা মালিকের৷

সাহিল যাদব নামে ওই ধাবা মালিকের কথায়, রাত একটা নাগাদ ওই মহিলা (সোনম) কাঁদতে কাঁদতে আমার দোকানে আসেন৷ উনি বলেন যে বাড়িতে ফোন করতে হবে৷ আমি ওনাকে নিজের ফোন দিই৷ এর পর উনি বাড়িতে ফোন করেন৷ আমি ওনাকে বসতেও বলি৷ উনি একাই ছিলেন৷ এর পর আমি পুলিশে খবর দিই৷ পুলিশ এসে তাঁকে নিয়ে চলে যায়৷ ওনার বাড়ির নম্বর এখনও আমার মোবাইলে রয়েছে৷

সোনম ছাড়াও তিন ভাড়াটে খুনিকে পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে৷ তাদের মধ্যে একজনকে উত্তর প্রদেশ থেকেই গ্রেফতার করা হয়েছে৷ বাকি দু জনকে মধ্যপ্রদেশের ইন্দৌর থেকে গ্রেফতার করা হয়েছে৷ এখনও একজন অভিযুক্তকে খুঁজছে পুলিশ৷

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সোনমের প্রেমিক রাজ কুশওয়ার নামও উঠে এসেছে৷ সূত্রের খবর, সোনমের এই প্রেমিকই গোটা হত্যাকাণ্ডের ছক সাজিয়েছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/

Sonam Raghuvanshi Arrest: রাত তখন একটা, কাঁদতে কাঁদতে এলেন সোনম! কী হল তার পর, মুখ খুললেন গাজিপুরের ধাবার মালিক

Scroll to Top