Son Returns Home After 2 Years: ঘরের ছেলে হারিয়ে গিয়েছিল, ২ বছর খোঁজ নেই, তারপর মগরাহাটের পুলিশ খুঁজে পেয়ে ফিরিয়ে দিল…

Son Returns Home After 2 Years: ঘরের ছেলে হারিয়ে গিয়েছিল, ২ বছর খোঁজ নেই, তারপর মগরাহাটের পুলিশ খুঁজে পেয়ে ফিরিয়ে দিল…

Last Updated:

Son Returns Home After 2 Years: দু’বছর ধরে বাড়ি থেকে নিখোঁজ থাকা যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

নিখোঁজ যুবক ফিরে পেল পরিবারSon Returns Home After 2 Years: ঘরের ছেলে হারিয়ে গিয়েছিল, ২ বছর খোঁজ নেই, তারপর মগরাহাটের পুলিশ খুঁজে পেয়ে ফিরিয়ে দিল…
নিখোঁজ যুবক ফিরে পেল পরিবার

দক্ষিণ ২৪ পরগনা : মধ্যপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে মগরাহাট থানা এলাকায় উদ্দেশ্য প্রণোবিতভাবে এক যুবক ঘোরাঘুরি করতে থাকে।

এলাকায় টহল দেয়ার সময় মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযূষকান্তি মন্ডলের নজরে আসে ওই যুবক। এরপর মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই যুবককে মগরাহাট থানাতে নিয়ে আসে। ওই যুবকের সঙ্গে কথা বলে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকার বুঝতে পারে যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ওই যুবকের পরিবারের সন্ধান চালানোর জন্য তৎপর হয় মগরাহাট থানার পুলিশ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সূত্র মারফত ওই যুবকের ছবি নিয়ে শুরু হয় ওই যুবকের পরিবারের খোঁজ।

আরও পড়ুন – Marriage Ceremony: বিয়ের আনন্দ মেখে ফিরছিল গোটা দল, বিয়ের বাস ঢুকে গেল দোকানের মধ্যে, চারদিকে শুধু মারাত্মক আর্তনাদ

অবশেষে সন্ধান মেলে ওই যুবকের পরিবারের। অবশেষে পুলিশ জানতে পারে ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ফরিদাবাদে ওই যুবকের নাম মোহাম্মদ রশিদ। পুলিশ আরো জানতে পারে ওই যুবক গত দু’বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর মগরাহাট থানার পুলিশের তরফ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেয়া হয় ।খবর পেয়ে শনিবার দুপুরে মগরাহাট থানাতে এসে হাজির হয় ওই যুবকের ভাই। দু’বছর আগে হারিয়ে যাওয়া দাদাকে দেখে চিনতে বিলম্ব করেনি রশিদের ভাই মোহাম্মদ ফারহাদ। এরপর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দেয় মগরাহাট থানার পুলিশ।

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Son Returns Home After 2 Years: ঘরের ছেলে হারিয়ে গিয়েছিল, ২ বছর খোঁজ নেই, তারপর মগরাহাটের পুলিশ খুঁজে পেয়ে ফিরিয়ে দিল…

Next Article

Marriage Ceremony: বিয়ের আনন্দ মেখে ফিরছিল গোটা দল, বিয়ের বাস ঢুকে গেল দোকানের মধ্যে, চারদিকে শুধু মারাত্মক আর্তনাদ

Scroll to Top