03

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার অর্জুনী এলাকার বাসিন্দা অভিনব মহাপাত্র এবং অজিতাভ মহাপাত্র। করোনা, লকডাউন এর সময় থেকে সামান্য পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন এই সাজসজ্জা বা ডেকোরেশনের ব্যবসা। প্লাস্টিক ফুল, শুকনো কাঠি, থার্মোকল, ফুল, লাইট সহ একাধিক জিনিস দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ডেকোরেশন এর কাজ করে তারা। এভাবেই স্বল্প পুঁজি নিয়ে যে ব্যবসা শুরু হয়েছিল তাই এখন বহরে বেড়েছে।স্বাভাবিকভাবে চাকরি কিংবা অন্যান্য কাজের পিছনে না ছুটে সামান্য ব্যয় এবং সৃজনশীল ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে মাসিক বেশ ভালো উপার্জন হতে পারে এই ব্যবসা করে। তবে প্রয়োজন উদ্দেশ্য, ধৈর্য এবং কাজের প্রতি নিষ্ঠা।