Siliguri News: ডিম দিয়ে বাড়িতে বানান দুর্দান্ত রেসিপি! এক কামড় দিলে ডিম মাংসের স্বাদ মিলেমিশে একাকার

Siliguri News: ডিম দিয়ে বাড়িতে বানান দুর্দান্ত রেসিপি! এক কামড় দিলে ডিম মাংসের স্বাদ মিলেমিশে একাকার

Last Updated:

এই প্রসঙ্গে দোকানের শেফ শঙ্কর সরকার জানান, বর্তমানে বাজারে একদম নতুন আইটেম এই অ্যাটম বম্ব অর্থাৎ এগ চিকেন ডেভিল। আপনি চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে নিতে পারেন।

X

Siliguri News: ডিম দিয়ে বাড়িতে বানান দুর্দান্ত রেসিপি! এক কামড় দিলে ডিম মাংসের স্বাদ মিলেমিশে একাকার

ডিম দিয়ে তৈরি অ্যাটম বোম, দারুন সুস্বাদু

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা, তেমনই উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজারজুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালি- সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে। বাঙালি মানেই ভোজন রসিক। সেই অর্থে ঘোরার কথা এলে খাওয়া-দাওয়া হবে না তা আবার হয় নাকি। শীত এলেই চায়ের সঙ্গে একটু পকোড়া বা গরম গরম  চপ হলে আড্ডাটা যেন জমে যায়।

শীত এলেই বাজার জুড়ে চাহিদা বাড়ে গরম গরম পকোড়া এবং চপের। আলুর চপ, চিকেন চপ এবং ভেজ চপ তো অনেক হল, বর্তমানে নতুন করে বাজার কাঁপাচ্ছে ডেভিল। এবার বাজারে এই নতুন আইটেম সকলের জিভে জল এনে দিয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর। একবার কামড় দিতেই কুড়মুড়ে আওয়াজের সঙ্গে চিকেনের স্বাদ, তারপরেই ভেতর থেকে বেরিয়ে আসবে রসে ভরা ডিম। এই নতুন আইটেম ডিমের ডেভিল বানিয়ে বাজার কাঁপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের কম্বো কর্নার।

এই প্রসঙ্গে দোকানের শেফ শঙ্কর সরকার জানান, বর্তমানে বাজারে একদম নতুন আইটেম এই অ্যাটম বম্ব অর্থাৎ এগ চিকেন ডেভিল। আপনি চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না প্রথমে আলু সেদ্ধ করে এবং চিকেনগুলিকে কিমা করে ভালোভাবে মিক্স করতে হবে, এরপর আপনার পছন্দমত মসলা দিয়ে সেটিকে ভালোমতো মেরিনেশন করে একটি হাফ বয়েল ডিম নিয়ে তার ওপরে এই আলু এবং চিকেন দিয়ে তৈরি করা মেরিনেশনটি ভালোমতো মুড়তে হবে এরপর কর্নফ্লাওয়ার ব্রেডক্রাম্পস দিয়ে ভালোমতো কোটিং করে  কিছুক্ষণ রেখেএকবার ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু ডিমের ডেভিল।

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Siliguri News: ডিম দিয়ে বাড়িতে বানান দুর্দান্ত রেসিপি! এক কামড় দিলে ডিম মাংসের স্বাদ মিলেমিশে একাকার

Next Article

Alipurduar News: পঞ্চায়েত থেকে পুরসভা, বাড়তি করের বোঝা চাপলেও লাভ কিছু হচ্ছে না এই এলাকায়

Scroll to Top