

খুব সরল ছিল মেয়েটা! ভণ্ড স্বামীর কুবুদ্ধির সীমা আঁচ করতে পারেনি! মন-প্রাণ দিয়ে স্বামীকেই ভালবাসত লক্ষী। কিন্তু স্বামী কৃষ্ণদাস সুযোগ পেলেই অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য করত কৃষ্ণাকে! তাকে উঠতে বসতে ‘মোটা’, ‘কালো’ বলে অপমান, গালি-গালাজ করত! কিন্তু সহজ-সরল কৃষ্ণা সেই অপমানও গায়ে মাখত না! মুখ বুজে সব সহ্য করে, হাসিমুখে স্বামীর সংসার করত! কিন্তু এত ভালবাসার অন্তিম পরিণতি হল মর্মান্তিক! বিনা অপরাধেই চুড়ান্ততম ‘শাস্তি’ পেল কৃষ্ণা!



