Last Updated:
Saraswati Idol Going to USA: সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজিত হবে দেবী সরস্বতী। এবার নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি বারাসাত হয়ে পাড়ি দেবে আমেরিকাতে
মিনিয়েচার সরস্বতী মূর্তি
শান্তিপুর: নদিয়ার মৃৎশিল্পীর হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি পাড়ি দেবে সুধুর আমেরিকায়, চলছে প্রস্তুতি। কথায় বলে শিল্পীর শিল্পত্বের শেষ নেই, অসীম ধৈর্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র নিপুন কাজ ফুটে ওঠে শিল্পীর হাতেই। সামনেই সরস্বতী পুজো, আর বাগদেবীর আরাধনায় ব্রতী হবেন গোটা বাঙালি। সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজিত হবে দেবী সরস্বতী।
এবার নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি বারাসাত হয়ে পাড়ি দেবে আমেরিকাতে। শুধু একটি মূর্তি নয়, প্রচুর সংখ্যক মিনিয়েচার সরস্বতী মূর্তি তৈরি করেছেন তিনি। এক একটি মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুমাস, করতে হয় দীর্ঘ পরিশ্রম, তারপরেই ক্ষুদ্র ক্ষুদ্র নিপুন কাজের সঙ্গে ফুটে ওঠে এই সরস্বতী মূর্তি গুলি। তবে বড় সরস্বতী মূর্তির চেয়ে মিনিয়েচার মূর্তির চাহিদা থাকলেও মৃৎশিল্পীর অভাবে এখন প্রায় বিলুপ্ত হয়ে উঠেছে মিনিয়েচার সরস্বতীর মূর্তি।
শিল্পী দীনবন্ধু পাল জানিয়েছেন, নতুন প্রজন্মের কেউ এই শিল্পের দিকে আর ঝুকছে না। দক্ষ শিল্পী ছাড়া এই প্রতিমা করা অসম্ভব, কারণ ছোট্ট স্বরসতী মূর্তির উপরেই হাতের তৈরি মাটির সাজ সহ সোলার সাজ শিল্পীকে নিজেই করতে হয়। তাই নদিয়ার শান্তিপুরের পটুয়াপাড়ায় একমাত্র তাকেই করতে দেখা যায় ক্ষুদ্র আকারের মিনিয়েচার সরস্বতী মূর্তি। শিল্পী এও জানিয়েছেন, এবছর প্রায় শতাধিক মূর্তি তিনি তৈরি করছেন, যার মধ্যে অন্যতম মিনিয়েচার সরস্বতীর একটি মূর্তি আমেরিকাতে পাড়ি দেবে। বাবা ঠাকুর দাদার কাছ থেকেই এই শিল্পে হাতে খড়ি, বয়স পঞ্চান্নর বেশি হলেও শিল্পীর হাতের মিনিয়েচার সরস্বতীর মূর্তিতে থাকে অনন্য চমক।
এখনও শান্তিপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাম অর্জন করে আসছেন শিল্পী দীনবন্ধু পাল। তবে এই ক্ষুদ্র নিপুন মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে একটু নজর দেওয়ার আবেদন জানিয়েছেন শিল্পী দীনবন্ধু পাল।
Mainak Debnath
Kolkata,West Bengal
January 21, 2025 5:39 PM IST
Crore Lottery Win : ৬টাকায় রাতারাতি কোটিপতি বিড়ি বিক্রেতা! লটারি কেটে বিরাট স্বপ্নপূরণ