Road Accident: মদ্যপ ড্রাইভারের ভয়ঙ্কর কীর্তি! নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে পিষে দিল বাস, আহত একাধিক

Road Accident: মদ্যপ ড্রাইভারের ভয়ঙ্কর কীর্তি! নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে পিষে দিল বাস, আহত একাধিক

Road Accident: মদ্যপ ড্রাইভারের ভয়ঙ্কর কীর্তি! নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে পিষে দিল বাস, আহত একাধিক

Last Updated:

Road Accident: আহতদের দ্রুত কুরলার ভাবা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে চারজনের অবস্থা সংকটজনক। রিপোর্ট অনুযায়ী, বাসচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন৷ সেই কারণেই বাসের নিয়ন্ত্রণ হারিয়েছিল সে, বিস্তারিত পড়ুন…

মদ্যপ ড্রাইভারের ভয়ঙ্কর কীর্তি! নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে পিষে দিল বাস, আহত একাধিক

কুরলা: সোমবার মুম্বইয়ের কুরলা পশ্চিম এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে৷ এতে নিহত ও আহত হয়েছেন একাধিক৷

বৃহনমুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (BEST) বাসটি একাধিক গাড়িকে প্রথমে ধাক্কা মারে৷ যার ফলে ৩ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কুরলা রেলস্টেশনের কাছে একটি অটোরিকশা ও দুটি গাড়িতে প্রবল গতিতে গিয়ে ধাক্কা দেয়।

আরও পড়ুন: রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! প্রাণ বাঁচাতে আতঙ্কে পাশের বিল্ডিং-এ লাফ মানুষের, দেখুন ভিডিও

আহতদের দ্রুত কুরলার ভাবা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে চারজনের অবস্থা সংকটজনক। রিপোর্ট অনুযায়ী, বাসচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন৷ পুলিশের ধারণা, এটিও বাসের নিয়ন্ত্রণ হারানোর একটি কারণ হতে পারে।

একটি পৌর কর্পোরেশন কর্মকর্তার মতে, রুট নম্বর ৩৩২-এর BEST বাসের চালক স্টিয়ারিংয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজিন পথচারীকে পিষে দেয়৷ এরপর এটি কয়েকটি গাড়িকেও ধাক্কা মারে। কর্মকর্তা পিটিআই সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, দুর্ঘটনার কারণ ব্রেক ফেল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: মায়ের বাড়ি থেকে ফিরছিল না স্ত্রী, রাগে স্বামী যা করলেন…

বাসটি একটি আবাসিক সমাজের গেটে ধাক্কা মেরে থেমে যায়। বাসটি কুরলা রেলওয়ে স্টেশন থেকে আন্ধেরির দিকে যাচ্ছিল। এই ঘটনার পর চালককে আটক করা হয়েছে। জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আহতদের সাহায্য করেছে।

এদিকে, ২ সেপ্টেম্বর মুম্বইয়ের লালবাগ এলাকায় একটি বাসে এক মদ্যপ যাত্রী উঠে তুমুল হাঙ্গামার সৃষ্টি করেছিলেন৷ সে চলন্ত বাসের স্টিয়ারিং ধরে ফেলার চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, একটি গাড়ি এবং পথচারীদের ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় একজন ২৭ বছর বয়সী নারী নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন অনেকে।

বাংলা খবর/ খবর/দেশ/

Road Accident: মদ্যপ ড্রাইভারের ভয়ঙ্কর কীর্তি! নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে পিষে দিল বাস, আহত একাধিক

Scroll to Top