Last Updated:
Road Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর ,সুমন সাহাঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় জয়নগরে এক ব্যক্তির মৃত্যু। সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ছোট গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। জয়নগর থানার ঢোষা বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম অরুণ চক্রবর্তী, বাড়ি জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে।
এই ঘটনার পর স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটিকে আটকায়। উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ ও ঢোষা ক্যাম্পের পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ঘাতক গাড়ি বাজেয়াপ্ত করে। সেই সঙ্গেই গাড়ির চালককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়। ধৃত ব্যক্তির নাম এম ডি সাহিদ (৩১), বাড়ি কলকাতার চিৎপুর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণবাবু সাইকেলে চেপে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মালবাহী গাড়ি দ্রুতগতিতে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
South Twenty Four Parganas,West Bengal
November 14, 2025 1:44 PM IST
Road Accident: বাজার থেকে ফেরার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা! জয়নগরে সাইকেল আরোহীর মৃত্যু, গ্রেফতার ঘাতক গাড়ির চালক



