Last Updated:
Road Accident: তেহট্টে পথ দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু। একটি চারচাকা ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সঙ্গীতা ঘোষ (২৮) ও তাঁর চার বছরের শিশুপুত্রের। তাঁদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

নদিয়া, সমীর রুদ্রঃ পুজোর আবহে মর্মান্তিক দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মা ও শিশুপুত্রের মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়া জেলার তেহট্টের বেতাই সাধুবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।
এদিন রাতে ওই এলাকায় একটি চারচাকা ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সঙ্গীতা ঘোষ (২৮) ও তাঁর চার বছরের শিশুপুত্রের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় স্বামীর সঙ্গে বাইকে চেপে শিশুপুত্রকে নিয়ে পুজোর বাজার করতে বেরিয়েছিলেন সঙ্গীতাদেবী। বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা।
স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী।
Nadia,West Bengal
September 25, 2025 11:16 PM IST
Road Accident: উৎসবের মরশুমে ভয়াবহ দুর্ঘটনা! চারচাকা গাড়ির ধাক্কায় মা ও শিশুপুত্রের মৃত্যু, তেহট্টে মর্মান্তিক কাণ্ড