Last Updated:
Road Accident: চীনের ঝুহাই শহরে এক ড্রাইভার ডিভোর্সের হতাশায় গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে ৩৫ জনকে হত্যা করেছে এবং ৪৩ জনকে আহত করেছে। ঘটনার পরে তাকে পুলিশ আটক করে এবং হাসপাতালে পাঠানো হয়।

বেজিং: দক্ষিণ চীনের ঝুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে সোমবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে অনেক মানুষ আহত হয়েছে, তবে পরে ভিডিওর মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ৬২ বছর বয়সী ড্রাইভার ফ্যান তার ডিভোর্সের পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে চরম হতাশ হয়ে পড়েছিলেন৷ এবং তা থেকেই এই হামলা চালিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ফ্যান নামের ব্যক্তিটি তার ছোট এসইউভি গাড়িটি ক্রীড়া কেন্দ্রের গেট দিয়ে প্রবেশ করিয়ে ভেতরে থাকা মানুষের ওপর তুলে দেয়।
আরও পড়ুন: হোয়াইট হাউসে ঘুরে বেড়ায় অ্যাব্রাহাম লিঙ্কনের ভূত! সাদা বাড়িকে কেন ভূতুড়ে বলা হয় জানেন?
পুলিশ জানায়, ফ্যানকে ঘটনাস্থলেই পুলিশ গ্রেপ্তার করে৷ এখানেই শেষ নয়৷ ওই ব্যক্তি এরপর গাড়িতে বসেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। পুলিশ তাকে আটক করে হাসপাতালে পাঠায়। বর্তমানে ফ্যান কোমায় রয়েছেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীকে আইনের আওতায় শাস্তি দেওয়ার জন্য বলেছেন।
আরও পড়ুন: এই পাঁচ কারণেই ফের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বিস্তারিত জানুন
চীনের বৃহত্তম এয়ারশো বর্তমানে ঝুহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে, যা বেইজিংয়ের নাগরিক এবং সামরিক মহাকাশ সেক্টরের প্রদর্শনী।
A car ramming attack in Zhuhai, China, during the Airshow China 2024 exhibition, where the new Su-57 was showcased, has reportedly killed 10 people. Uyghur jihadist? pic.twitter.com/MEwync2rSI
— Mats Nilsson (@mazzenilsson) November 11, 2024
গত কয়েক মাসে চীন জুড়ে হিংসাত্মক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে, সাংহাই শহরের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়। সেপ্টেম্বরে, শেনজেন শহরে এক জাপানি ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, যা টোকিওর মধ্যে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। জুলাই মাসে, চাংশা শহরে একটি গাড়ি ফুটপাথের ওপর উঠে যায়৷ ৮ জনের মৃত্যু হয়।
Kolkata,West Bengal
November 12, 2024, 11:16 PM IST



