Last Updated:
স্থানীয় ক্রেতাশিপ্রা সেনগুপ্ত বলেন, ‘খুব মুশকিল। সাধারণ মানুষ কী খাবে? সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত।’
ফের হেঁশেলে টান। পেট চালানোর কোনও কিছুই আর সস্তা নেই। ডিম, দুধ তো ছিলই। এবার চালের দাম বাড়াতে আরও চাপে মধ্যবিত্ত।

পাইকারি বাজারের এক বিক্রেতা বলেন, ‘মহাজনেরা বলছে চাল নেই। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। যতদিন না নতুন চাল উঠবে এইরকমই চলবে। সরকারি বাঁশরি চালের দামটাও ৪০ টাকা হয়েছে।’

স্থানীয় ক্রেতা শিপ্রা সেনগুপ্ত বলেন, ‘খুব মুশকিল। সাধারণ মানুষ কী খাবে? সরকারের অবিলম্বে ব্যবস্থা করা উচিত।’

বাঁশকাটি চাল আগে ছিল ৫৫টাকা কেজি এখন ৭০, মিনিকেট আগে ছিল ৬০ টাকা এখন ৭০, রত্না আগে ৩৮ এখন ৪৫গোবিন্দভোগ আগে ৮০ এখন ১০০।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। এবার চালের দাম বাড়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 11:27 AM IST
Newtown Case: নিউটাউনে এবার আরও কড়া নিরাপত্তা, নাবালিকাকে ধর্ষণ-খুনের জেরে বিরাট সিদ্ধান্ত