Rhino Attack : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার

Rhino Attack : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার

Last Updated:

Rhino Attack : প্রথমে জঙ্গলে গন্ডারের তাড়া। বৃদ্ধাকে তাড়া করে আক্রমণ। চলে গেল দুটি আঙুল কেটে নিয়ে।

Rhino Attack : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার
প্রতিকী ছবি

আলিপুরদুয়ার, অনন্যা দে : প্রথমে জঙ্গলে গন্ডারের তাড়া। এরপরেই লাঠি উঁচিয়ে গন্ডারকে দেখাতেই যা হল বৃদ্ধার সঙ্গে, জানলে চমকে উঠবেন আপনিও। ডান হাতের দুটি আঙ্গুল খুঁইয়ে অঝোরে কেঁদে চলেছেন বৃদ্ধা।জলদাপাড়া জঙ্গলের ঘটনায় চাঞ্চল্য।

জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডার বের হয়ে এক বৃদ্ধাকে জখম করেছে বলে জানা যায়। তার চিকিৎসা  আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চলেছে। বর্তমানে ওই বৃদ্ধা নিজের বাড়িতে রয়েছেন। জখম মহিলার নাম সীতামায়া রাই। তার কাছ থেকে জানা গিয়েছে, দুটি গন্ডার জঙ্গল থেকে বের হয়ে আসে। তিনি ওই সময় গরু নিয়ে জঙ্গলের ধার দিয়ে ফিরছিলেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চললেও বন দফতরের কোনও কর্মী আসেননি হাসপাতালে বলে অভিযোগ ওই বৃদ্ধার। তিনি জানান, “গন্ডার যে এত ভয়ানক হতে পারে, তা ভাবতেই পারিনি। আমার চোখের সামনে আঙ্গুল খেয়ে চলে গেল। বন কর্মীরা আমার খোঁজ পর্যন্ত নিল না।” যদিও বিষয়টি জলদাপাড়া বন বিভাগের তরফে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Rhino Attack : লাঠি উঁচিয়ে দেখাতেই তেড়ে এল গণ্ডার, কামড়ে নিয়ে চলে গেল দুটো আঙুল! ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধার

Scroll to Top