RG Kar Supreme Court Hearing: ‘অন্য রাজ্যে সরানো হোক আরজি কর শুনানি…’, আবেদন উঠতেই ‘বড়’ নির্দেশ প্রধান বিচারপতির

RG Kar Supreme Court Hearing: ‘অন্য রাজ্যে সরানো হোক আরজি কর শুনানি…’, আবেদন উঠতেই ‘বড়’ নির্দেশ প্রধান বিচারপতির

Last Updated:

RG Kar Supreme Court Hearing: টানা দু’দিন পিছিয়ে যাওয়ার পর আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি।

আরজি কর শুনানিRG Kar Supreme Court Hearing: ‘অন্য রাজ্যে সরানো হোক আরজি কর শুনানি…’, আবেদন উঠতেই ‘বড়’ নির্দেশ প্রধান বিচারপতির
আরজি কর শুনানি

নয়াদিল্লি : টানা দু’দিন পিছিয়ে যাওয়ার পর আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি। শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট তুলে দেওয়া হয় সিবিআইয়ের তরফে। সলিসিটার জেনারেল তুষার মেহেতা এদিন উপস্থিত থাকতে পারেননি। তাই তাঁর জুনিয়র স্টেটাস রিপোর্ট তুলে দেন প্রধান বিচারপতির হাতে। স্টেটাস রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতি বিস্তারিত বলার পরেই আরজি কর মামলার শুনানি অন্য রাজ্যে সরানোর দাবি জানানো হতে স্পষ্ট সেই দাবি নাকচ করে দেন সুপ্রিম কোর্টের সিজেএই ডি ওয়াই চন্দ্রচূড়।

মহেশ জেঠমালানি তাঁর আবেদনে বলেন, “ট্রায়াল অন্যত্র রাজ্যে সরানো হোক।” এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি স্পষ্ট শীর্ষ আদালতের অবস্থান জানিয়ে বলেন, “আমরা সরাচ্ছি না ট্রায়াল। সেটা জুডিশিয়াল সিস্টেমের উপর প্রশ্ন তোলা হবে।”

বিচারপতি আরও বলেন, ষষ্ঠ স্টেটাস রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, বিএনএস অনুযায়ী, শিয়ালদহ আদালতে চার্জ ফ্রেম হয়েছে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে। পরবর্তী শুনানি ১১ তারিখ। তদন্ত চলছে, এই পরিস্থিতিতে আমরা বিস্তারিত কিছু বলব না তদন্ত সম্পর্কে। পরবর্তী শুনানির দিন পরের স্টেটাস রিপোর্ট নেওয়া হবে। ৪ সপ্তাহ পর পর পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

RG Kar Supreme Court Hearing: ‘অন্য রাজ্যে সরানো হোক আরজি কর শুনানি…’, আবেদন উঠতেই ‘বড়’ নির্দেশ প্রধান বিচারপতির

Scroll to Top