Last Updated:
Railway News: উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হচ্ছে আরও বেশি সংখ্যক রেক তারা চালাবে। এছাড়া নয়া সেকশনে লাইন চালু হওয়ার কারণে সেখানেও পণ্য পরিবহণের কাজ করা যাবে। তাই ব্যবসায়ীদের যেমন সুবিধা হবে। তেমনি পণ্য পরিবহণে আয় বাড়বে রেলের।

জানুয়ারি মাসে ১২৬২টি পণ্যবাহী রেক আনলোড করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় অত্যাবশ্যকীয় ও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে ২০২৫ সালের জানুয়ারি মাসে সফলভাবে ১২৬২টি পণ্যবাহী রেক আনলোড করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে এক মাসে আনলোড করা রেকের সর্বাধিক সংখ্যা এটিই চিহ্নিত হয়েছে, যার ফলে ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আনলোড করা রেকের মোট সংখ্যা দাঁড়ায় ১০,৬৬৬টি।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, ট্যাংক, কয়লার মতো অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। ২০২৫-এর জানুয়ারি মাসে অসমে পণ্যবাহী ট্রেনের মোট ৬৭৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৯৬টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১১১টি রেক, নাগাল্যান্ডে ১৮টি রেক, অরুণাচল প্রদেশে ১১টি রেক, মণিপুরে ০৮টি রেক এবং মিজোরামে ০৯টি রেক আনলোড করা হয়।
এছাড়াও, ২০২৫-এর জানুয়ারি মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২৩০টি পণ্যবাহী রেক ও বিহারে ২০২টি পণ্যবাহী রেক আনলোড করা হয়। গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্গামী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি পেয়েছে। সমস্ত স্তরে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন-আর সময় নেই…! পৃথিবীর শেষ দিন হবে এটাই! বিজ্ঞানীদের হাড়হিম ৫ ভবিষ্যদ্বাণী জানলে গায়ে কাঁটা দেবে
এর ফলে অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি পণ্য আনলোডিঙের ক্ষেত্রেও অতিরিক্ত বৃদ্ধি ঘটেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হচ্ছে আরও বেশি সংখ্যক রেক তারা চালাবে। এছাড়া নয়া সেকশনে লাইন চালু হওয়ার কারণে সেখানেও পণ্য পরিবহণের কাজ করা যাবে। তাই ব্যবসায়ীদের যেমন সুবিধা হবে। তেমনি পণ্য পরিবহণে আয় বাড়বে রেলের।
Kolkata,West Bengal
February 17, 2025 9:47 AM IST
Tripura News: আগরতলা-আখাউড়া রেলপথ নিয়ে বৈঠক, অ্যাডভান্সড ওয়েদার রাডার-ও পেতে চলেছে ত্রিপুরা



