Last Updated:
এই প্রথমবার সরকারিভাবে পুরুলিয়াতে হচ্ছে খাদি মেলা, ঠিক কি কারণে এর আয়োজন জানেন!
খাদি মেলা
পুরুলিয়া: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্যতম অংশ তাঁত শিল্প। তবে বর্তমানে তাঁতের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমেছে। সেই কারণে তাঁত শিল্পীরা অনেকেই পেশা বদল পর্যন্ত করেছেন। এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে সরকারিভাবে খাদি মেলার আয়োজন করা হয়েছে। পুরুলিয়া শহরের রাঁচি রোডের জিইএল চার্চ সংলগ্ন ময়দানে ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।পশ্চিমবঙ্গ সরকারের পুরুলিয়া জেলা খাদি এবং গ্রাম্য শিল্প বোর্ড-এর উদ্যোগে আয়োজিত হয়েছে এই মেলার। মোট ৭০ টি স্টল রয়েছে এখানে। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন।
এই প্রথমবার পুরুলিয়াতে সরকারি উদ্যোগে খাদি মেলার সূচনা। খাদিবস্ত্র পাশাপাশি বিভিন্ন ধরনের স্টল এই মেলাতে লক্ষ্য করা যায়। এ বিষয়ে জেলা খাদি এবং গ্রাম্য শিল্পের আধিকারিক পাপ্পু মুখার্জি বলেন, “তাঁতিদের তাঁত শিল্প বাঁচানোর উদ্দেশ্যে এই খাদি মেলার আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই শিল্পীরা অংশগ্রহণ করছেন। বিগত দিনে পুরুলিয়াতে কোনও খাদি প্রোডাকশন সেন্টার ছিল না। পুরুলিয়া জেলা খাদি এবং গ্রাম্য শিল্প কার্যালয়ের উদ্যোগে দুটি প্রোডাকশন সেন্টার করা হয়েছে।”
আরও পড়ুন: ‘টাইগার জিন্দা হ্য়ায়’ – আপাতত জিনাতের ঠিকানা আলিপুর!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর মধ্য দিয়ে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই মেলার মধ্য দিয়ে শিল্পীরা অনুপ্রাণিত হবে। এ বিষয়ে মেলায় অংশগ্রহণকারী শিল্পীরা বলেন, “এই প্রথমবার আমরা অংশগ্রহণ করেছি। খুবই ভাল লাগছে অংশগ্রহণ করে। মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। এই মেলার মধ্য দিয়ে আমাদের মত শিল্পীরা অনেকটাই উপকৃত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে খুবই ভাল একটি উদ্যোগ।”
আরও পড়ুন: মুখোশ তৈরির কারিগরেরা বঞ্চিত শিল্পী ভাতা থেকে, আক্ষেপের সুর তাদের গলায়!
বর্তমানে সিল্ক ও বিভিন্ন রকমারি কাপড়ের বাজারে তাদের তৈরি জিনিসের কদর কমছে। তাই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাঁত শিল্পীদের। সেই সমস্ত শিল্পীদের পাশে দাঁড়াতেই পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব উদ্যোগ।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 01, 2025 3:43 PM IST



