Purulia News : দক্ষিণ ভরতের বিখ্যাত খাবারের চাহিদা বাড়ছে পুরুলিয়ায় , জনপ্রিয় হচ্ছে আলুবন্ডা!

Purulia News : দক্ষিণ ভরতের বিখ্যাত খাবারের চাহিদা বাড়ছে পুরুলিয়ায় , জনপ্রিয় হচ্ছে আলুবন্ডা!

Last Updated:

সাউথের জনপ্রিয় খাবার এখন পুরুলিয়ায় , কখনও কি খেয়ে দেখেছেন আলুবন্ডা!

X

Purulia News : দক্ষিণ ভরতের বিখ্যাত খাবারের চাহিদা বাড়ছে পুরুলিয়ায় , জনপ্রিয় হচ্ছে আলুবন্ডা!

সাউথ ইন্ডিয়ান আলুবন্ডা

পুরুলিয়া : বহু ভাষাভাষী মানুষের বসবাস জঙ্গলমহল পুরুলিয়ায়। তাই নানান ধরনের খাবারের স্বাদ এই জেলাতেই উপভোগ করা যায়। সাউথ ইন্ডিয়ান অন্যতম একটি জনপ্রিয় খাবার হল আলুবন্ডা। যা দেখতে কিছুটা চপের মত হলেও পুরোপুরি চাল দিয়ে তৈরি। অনেকেই ইভিনিং স্ন্যাকস হিসাবে এই খাবার খেতে পছন্দ করেন। পুরুলিয়ার বলরামপুরের আলুবন্ডা খুবই জনপ্রিয়। বলরামপুর বাসস্ট্যান্ডে রয়েছে একটি আলুবন্ডার দোকান। বহু মানুষ ভিড় করে এই দোকান থেকে আলুবন্ডা কিনে থাকেন। ‌

শুধুমাত্র বলরামপুর বাসস্ট্যান্ডেই সাউথ ইন্ডিয়ান এই বিখ্যাত খাবারটি পাওয়া যায়।এ বিষয়ে দোকানের বিক্রেতা নীলকন্ঠ পরামানিক বলেন , সাউথ ইন্ডিয়ান এই রেসিপি বলরামপুরে যথেষ্ট চাহিদা রয়েছে। তিনি বাইরে থেকে এই রেসিপি শিখে এসে বিক্রি করছেন। চাল, বিউলির ডাল, বেসন দিয়ে এই খাবার তৈরি হয়। প্রতিদিন বিকেল ৪-টে থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত তার দোকান খোলা থাকে।

আরও পড়ুন : বাংলার বুকে এই প্রথমবার এমন দৃশ্য! ৫০০ জন ছৌ নৃত্য শিল্পী একসঙ্গে যা করলেন…দেখলে চমকাবেন!

প্রায় ২০০ থেকে ২৫০ পিস আলুবন্ডা বিক্রি করেন প্রতিদিন।এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন , মুখরোচক একটি খাবার হল আলুবন্ডা। দুর্দান্ত টেস্ট এই খাবারের। তারা ভীড় করে এই খাবার কিনে থাকেন। শুধুমাত্র বলরামপুর বাস স্ট্যান্ডেই এই খাবার তারা পান অন্য কোথাও আর এই আলুবন্ডা তারা দেখেননি।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সাউথ ইন্ডিয়ান এই খাবার ধীরে ধীরে পুরুলিয়ার মানুষের কাছেও খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ১৫ টাকা প্লেট হিসেবে এই খাবার বিক্রি হয়ে থাকে। যা একেবারেই পকেট ফ্রেন্ডলি। তাই ছোট থেকে বড় সকলেই ভিড় জমান এই দোকানে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Next Article

Bangla News: অবাক কাণ্ড! এই বাংলাতেই রয়েছে প্রজাপতির স্কুল, কোথায় জানেন? জানলে চমকে উঠবেন

Scroll to Top