Last Updated:
Nirmal Mahato: জীবনের নানা প্রতিকূলতা ও আর্থিক অনটনকে পিছনে ফেলে পুরুলিয়ার সিভিক ভলান্টিয়ার নির্মল মাহাতো পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতের এক উজ্জ্বল নাম হয়ে উঠেছে। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের হাত থেকে পুরস্কারও গ্রহণ করেছেন।
পুরুলিয়ার গর্ব নির্মল মাহাতো
পুরুলিয়া, শান্তনু দাস: ছোটবেলা থেকে দৌড়ই তার নেশা, দৌড়ই তার স্বপ্ন। পুরুলিয়া জেলার কাশীপুরের রামবনি গ্রামে টালির ছাউনি দেওয়া এক মাটির ঘরে জন্ম ও বেড়ে ওঠা নির্মল মাহাতো আজ পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতের এক উজ্জ্বল নাম। বর্তমানে আদ্রা থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত এই যুবক জীবনের নানা প্রতিকূলতা ও আর্থিক অনটন সত্ত্বেও কখনও হার মানেননি তাঁর ভালবাসার জায়গায়, দৌড়ের ময়দানে।
সীমিত সুযোগ আর অপ্রতুল পরিকাঠামোর মধ্যেও নির্মল নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন নিরন্তর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য মনোবলকে সঙ্গী করে। একের পর এক ম্যারাথনে অংশ নিয়ে তিনি ছড়িয়েছেন নিজের প্রতিভার দ্যুতি, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন নিজের নাম।

নির্মল মাহাতো
উল্লেখ্য, কলকাতায় অনুষ্ঠিত হওয়া এক ম্যারাথনে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের হাত থেকেও পুরস্কার গ্রহণ করেছিলেন। সেই মুহূর্ত আজও নির্মলের জীবনের অন্যতম অনুপ্রেরণা হয়ে আছে। যা প্রতিদিনের পরিশ্রমে আজও যেন নতুন উদ্যম যোগায় নির্মলকে।
নির্মল মাহাতো আজ শুধু পুরুলিয়ার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতের এক উজ্জ্বল প্রতীক। নির্মল মাহাতোর লড়াই যেন প্রমাণ করে, সত্যিকারের স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনও প্রতিকূলতাই সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।
Puruliya,West Bengal
November 05, 2025 11:41 AM IST
Purulia: দৌড়ে পার করেছেন সমস্ত প্রতিকূলতা! কুঁড়ে ঘর থেকে জাতীয় স্তরে, সচিন তেন্ডুলকরের হাত থেকে পুরস্কার নেওয়া সিভিক ভলান্টিয়ার নির্মল মাহাতো ক্রীড়া জগতের অনুপ্রেরণা


