
ক্যাডবেরি ডেয়ারি মিল্কের সেই যে বিজ্ঞাপন৷ যা আমাদের ছেলেবেলা জুড়ে রয়েছে৷ প্রেমিক ক্রিকেটারের সিক্সারে মাঠে নেমে প্রেমিকার মিষ্টি নাচ৷ ‘কুচ খাস হ্যায় জিন্দেগি মে’৷ কিংবা ফেভিকল-এর একগুচ্ছ মজার বিজ্ঞাপন, ‘ফেভিকল কা মজবু জোর হ্যায়, টুটেগা নেহি’৷ এমন সমস্ত আইকনিক লাইন, আইকনিক ভিজ্যুয়াল, আইকনিক ট্রিটমেন্ট ভারতের বিজ্ঞাপন জগৎ পীযূষ পাণ্ডের আগে মনে হয় দেখেনি৷ তাঁর জীবনের অন্যতম মাইলস্টোন ছিল ‘মিলে সুর মেরা তুমহারা’ ক্যাম্পেন৷


