Pakistan Threatens War With India: ‘যুদ্ধ ছাড়া কোনও পথ নেই’, আসল উদ্দেশ্য কী, বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী!

Pakistan Threatens War With India: ‘যুদ্ধ ছাড়া কোনও পথ নেই’, আসল উদ্দেশ্য কী, বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী!

Last Updated:

গত কয়েকদিন ধরে টানা নাস্তানাবুদ হওয়ার পরেও কীভাবে তাঁর দেশের সেনা ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে, সেই রণকৌশল ফাঁস করতে চাননি খোয়াজা আসিফ৷

পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷ Pakistan Threatens War With India: ‘যুদ্ধ ছাড়া কোনও পথ নেই’, আসল উদ্দেশ্য কী, বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী!
পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷

ভারতের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধ ছাড়া কোনও পথ খোলা নেই ইসলামাবাদের সামনে৷ এমনই দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷ গত কয়েকদিন ধরেই বিভিন্ন আলটপকা মন্তব্য করে গোটা দুনিয়ায় হাসির খোরাক হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী৷ এবার তাঁর গলায় একেবারে যুদ্ধের হুঁশিয়ারি৷

এমনিতেই ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিন্দুরের পর গত তিন দিন ধরে ভারত-পাক সীমান্তে প্রায় যুদ্ধের পরিস্থিতিই তৈরি হয়ে রয়েছে৷ ভারত অবশ্য বার বারই দাবি করেছে, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই অপারেশন সিঁদুরের একমাত্র লক্ষ্য ছিল৷ যদিও এই হামলার পর থেকেই ভারতকে জবাব দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হচ্ছে পাকিস্তান৷

এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য বুঝিয়ে দিল, যুদ্ধ বাঁধানোই পাকিস্তানের আসল উদ্দেশ্য৷ পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে খোয়াজা আসিফ বলেন, ‘গত চার দিন ধরে ভারত যে আগ্রাসন দেখাচ্ছে, তার পর যুদ্ধ ছাড়া আমরা আর কোনও পথ খোলা দেখছি না৷ আমরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছি, কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ৷ ভারতের ভাষাতেই ভারতকে জবাব দিতে হবে৷’

পাক প্রতিরক্ষামন্ত্রীর আরও দাবি, তাঁদের দেশের সাধারণ মানুষও বুঝে গিয়েছেন যে যুদ্ধ অবশ্যসম্ভাবী৷ যদিও গত কয়েকদিন ধরে টানা নাস্তানাবুদ হওয়ার পরেও কীভাবে তাঁর দেশের সেনা ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে, সেই রণকৌশল ফাঁস করতে চাননি খোয়াজা আসিফ৷

আরও পড়ুন: ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!

শুক্রবারই অন্য একটি সাক্ষাৎকারে খোয়াজা আসিফ দাবি করেন, ভারত যাতে তাঁদের দেশের প্রতিরোধ ব্যবস্থার অবস্থান জেনে না যায় সেই জন্যই ভারতের ড্রোন হামলা ঠেকানোর চেষ্টা করেনি পাকিস্তান৷ এই মন্তব্যের পর থেকেই নেট দুনিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়৷

তবে একা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নন, পাক সেনার মুখপাত্রও শুক্রবার জানিয়ে দিয়েছেন, ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনের পথে হাঁটবেন না তাঁরা৷ পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আমরা উত্তেজনা প্রশমনের পথে যাব না৷ ভারত আমাদের যা ক্ষতি করেছে, তার পাল্টা ওদেরও হজম করতে হবে৷ এতদিন আমরা নিজেদের রক্ষা করছিলাম, কিন্তু সময় এবং সুযোগ মতো ভারত ঠিক জবাব পেয়ে যাবে৷’

বাংলা খবর/ খবর/বিদেশ/

Pakistan Threatens War With India: ‘যুদ্ধ ছাড়া কোনও পথ নেই’, আসল উদ্দেশ্য কী, বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী!

Scroll to Top