Last Updated:
Pakistan Terrorist Attack: ফের জঙ্গি হামলা পাকিস্তান। হামলা ঘটনাটি হয়েছে ওচুট কালিতে। গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত অন্তত ৪০ জন, এই সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

ইসলামাবাদঃ ফের জঙ্গি হামলা পাকিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে ওচুট কালিতে। যাত্রীবোঝাই গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, জঙ্গি হামলায় এখনও পর্যন্ত নিহত অন্তত ৪০ জন, এই সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা। জখম এখনও পর্যন্ত ২০, তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, সাম্প্রতিককালে এটাই সবচেয়ে বড় হামলা। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিতসার জন্য। হামলার ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া এলাকার কুরাম আদিবাসী অধ্যুষিত এলাকা। বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা পেশোয়ার পরচিনার এলাকায় যাচ্ছিলেন। দুটি যাত্রীবাহী গাড়িকে টার্গেট করে জঙ্গিরা। চলে এক নাগাড়ে গুলিবৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অন্তত ১০ জন হামলাকারী ছিল, তাঁদের মধ্যে ছিলেন মহিলারাও।
Kolkata,West Bengal
November 21, 2024, 10:37 PM IST