Pahalgam Attack: পহেলগাঁওতে প্রাণ গিয়েছে দেশের গর্ব গোয়েন্দা আধিকারিক মণীশের! পুরুলিয়ার ঝালদায় হাহাকার

Pahalgam Attack: পহেলগাঁওতে প্রাণ গিয়েছে দেশের গর্ব গোয়েন্দা আধিকারিক মণীশের! পুরুলিয়ার ঝালদায় হাহাকার

Last Updated:

Pahalgam Attack: ভূস্বর্গ থেকে নরকে পরিণত হয়েছে কাশ্মীর। চারিদিকে স্বজন হারানোর শোক। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছেন আত্মীয়,…আরও দেখুন

X

Pahalgam Attack: পহেলগাঁওতে প্রাণ গিয়েছে দেশের গর্ব গোয়েন্দা আধিকারিক মণীশের! পুরুলিয়ার ঝালদায় হাহাকার

জঙ্গি হামলায় মৃত্যু

পুরুলিয়া: ভূস্বর্গ থেকে নরকে পরিণত হয়েছে কাশ্মীর। চারিদিকে স্বজন হারানোর শোক। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছেন আত্মীয়, কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন বন্ধু।

বন্ধুকে হারিয়েই মন ভারাক্রান্ত ঝালদার বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মনোজ কুমার রুংটা। তার ছেলেবেলার বন্ধু মণীশ মিশ্র। বড় হয়ে ওঠা প্রিয় এই বন্ধুর সঙ্গেই। সুখ-দুঃখ আনন্দ সবটাই একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন তারা।

আরও পড়ুন: পহেলগাঁওতে মৃত্যুর মুখে জোরে জোরে কলমা পড়লেন বাঙালি অধ্যাপক, ঘাবড়ে গেল জঙ্গিরা! বাঁচল তিনটি প্রাণ

গত দুদিন আগেও শেষবার বন্ধুর সঙ্গে কাশ্মীর থেকে ফোনে কথা হয়েছিল। তিনি কখনও ভাবতেই পারেননি, সেই কথাই শেষ কথা হবে। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে তিনি যেন দিশেহারা হয়ে উঠেছেন। প্রতিবেশীরাও কোনও ভাবে এই ঘটনা মেনে নিতে পারছেন না। ‌ কারণ ছোটবেলা থেকেই মণীশ ভীষণ শান্ত স্বভাবের ছেলে ছিলেন। পাশাপাশি মেধাবীও। ‌

আরও পড়ুন: লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা! তাপপ্রবাহে ছারখার হবে দক্ষিণবঙ্গের বহু জেলা! কবে ফের বৃষ্টি?

জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন ঝালদার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রা। তিনি ছিলেন আইবি অফিসার। হায়দরাবাদে কর্মরত মণীশবাবু তার পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। তাঁর বাবা এবং দুই ভাইয়েরও বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। সেখানেই বুধবার মিলিত হতেন তাঁরা। কিন্তু তার মাঝেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।

Next Article

Pahalgam News: হানিমুনে কাশ্মীর! তখন পহেলগাঁওতে গাড়িতে, তারপরই…একটুর জন্য প্রাণে বাঁচলেন বালুরঘাটের অনুরাগ-দীপান্বিতা

Scroll to Top