Pahalgam Attack: ‘আমরা পহেলগাঁওয়ে হামলা চালাইনি..,’ ১৮০ ডিগ্রি ঘুরে দায় অস্বীকার করল লস্কর-এ-তৈবার TRF! তাহলে পিছনে কে?

Pahalgam Attack: ‘আমরা পহেলগাঁওয়ে হামলা চালাইনি..,’ ১৮০ ডিগ্রি ঘুরে দায় অস্বীকার করল লস্কর-এ-তৈবার TRF! তাহলে পিছনে কে?

Last Updated:

২০২৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রক TRF-কে “সন্ত্রাসবাদী সংগঠন” হিসেবে ঘোষণা করে৷ কারণ তারা সন্ত্রাসবাদ প্রচার, জঙ্গি নিয়োগ, অনুপ্রবেশে সহায়তা এবং পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল।

News18Pahalgam Attack: ‘আমরা পহেলগাঁওয়ে হামলা চালাইনি..,’ ১৮০ ডিগ্রি ঘুরে দায় অস্বীকার করল লস্কর-এ-তৈবার TRF! তাহলে পিছনে কে?
News18

জম্মু ও কাশ্মীর: ঘটনার ২ দিন পরেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল কাশ্মীরে লস্কর-এ-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)৷ শনিবার TRF একেবারে অডিও ক্লিপ প্রকাশ করে জানিয়ে দিল, তারা পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায়নি৷ এই হামলার সঙ্গে তাদের সংগঠনের কোনও যোগ নেই৷ অথচ, ঘটনার দিন, অর্থাৎ, গত মঙ্গলবার সন্ধেবেলাতেই বৈসরন উপত্যকায় ২৬ পর্যটককে গুলি করে মারার কথা স্বীকার করেছিল TRF৷ ওই জঙ্গি সংগঠনের একটি ওয়েবসাইট থেকেই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছিল৷ অথচ, শনিবার গোটা ঘটনার দায় অস্বীকার করল TRF৷

এখানেই শেষ নয়, শনিবারের অডিও বার্তায় জঙ্গিগোষ্ঠী TRF দাবি করেছে, তাঁরা অন্তর্বর্তী তদন্ত করে দেখেছে, তাদের সংগঠনের কেউ পহেলগাঁওয়ের ঘটনা ঘটায়নি৷ বরং তাদের ওয়েবসাইটে কোনও বড় ধরনের সাইবার হানা হয়েছে৷ TRF-এর দাবি, প্রাথমিক ভাবে তারা মনে করছে ভারত সরকারের সাইবার ইন্টেলিজেন্সের তরফে এই ‘হ্যাক’ করা হয়েছে৷ তাদের একটি ওয়েবসাইট থেকে যে পোস্ট করা হয়েছিল, সেটা ‘অননুমোদিত’৷

শনিবারের নতুন বিবৃতিতে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার ছায়াসংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) স্পষ্টভাবে জানিয়েছে, ‘‘পহেলগাঁও ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এই ঘটনার জন্য TRF-কে দায়ী করা একটি ভুল ও তড়িঘড়িতে নেওয়া সিদ্ধান্ত৷’’

আরও পড়ুন: পার পাবে না কেউ! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩ জঙ্গির বাড়ি, কুলগাম থেকেও গ্রেফতার দুই সন্দেহভাজন, অ্যাকশন জারি

ওই জঙ্গিগোষ্ঠীর দাবি, “অভ্যন্তরীণ তদন্তের পর আমরা জোরের সঙ্গে বলতে পারছি এটা একটা সমন্বিত সাইবার হামলার ফল। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে ইঙ্গিত রয়েছে যে, ভারতীয় সাইবার-গোয়েন্দা সংস্থার এর সঙ্গে যোগ থাকতে পারে৷”

২০২৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রক TRF-কে “সন্ত্রাসবাদী সংগঠন” হিসেবে ঘোষণা করে৷ কারণ তারা সন্ত্রাসবাদ প্রচার, জঙ্গি নিয়োগ, অনুপ্রবেশে সহায়তা এবং পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল।

আরও পড়ুন: ‘জল বন্ধ হলে, যুদ্ধ হবে,’ বিবৃতি জারি করে জানিয়ে দিল পাকিস্তান! ‘অল আউট ওয়ার’-এর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

TRF পহেলগাঁও হামলার দায় স্বীকার করার পরে কাশ্মীরজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়৷ যেখানে স্থানীয়রা পাকিস্তান এবং তার পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তারপরে কাশ্মীরের মানুষের কাছে ভাবমূর্তি বজায় রাখতেই এই ‘অস্বীকার’ বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷

বাংলা খবর/ খবর/দেশ/

Pahalgam Attack: ‘আমরা পহেলগাঁওয়ে হামলা চালাইনি..,’ ১৮০ ডিগ্রি ঘুরে দায় অস্বীকার করল লস্কর-এ-তৈবার TRF! তাহলে পিছনে কে?

Next Article

Pahalgam Terror Attack: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় ঝন্টু শেখকে… তেহট্টের গ্রামে শেষকৃত্য

Scroll to Top