Last Updated:
Pahalgam attack: আসছে একের পর এক ফোন। সবাই বলছেন, অন্য কোথাও চলুন। আপাতত আর কাশ্মীর নয়। সারাদিন এমনই সব ফোন পাচ্ছেন বর্ধমানে বিভিন্ন ভ্রমণ সংস্থার কর্মীরা।

যেমন ধরা যাক, পূর্ব বর্ধমানের বড়শুলের ধর্মরাজ তালার বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায়ের কথা। প্রায় দু’দশক ধরে সোমনাথবাবু পর্যটন পেশার সঙ্গে যুক্ত আছেন। ডেকোরেটার ব্যবসায়ী সোমনাথ মুখোপাধ্যায়ের ট্যুর করা পেশা নয়, বলা যেতে পারে নেশা। শুধু জন্মভূমি কাশ্মীর নয়, সারা ভারতের বিভিন্ন জায়গা তাঁর ঘোরা। বলা যায়, একরকম নখদর্পণে।
সোমনাথ মুখোপাধ্যায় তাঁর ট্যুর ও ট্রাভেলসের পক্ষ থেকে কাশ্মীরে টিউলিপ ফ্যাস্টিভ্যালের জন্য ৬৫ জনের একটি পর্যটক দল নিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার পহেলগাঁওয়ে হাড় হিম করা ঘটনা ঘটার আগের দিন সোমবার ওই সময়েই ৬৫ জনের একটি পর্যটক দল নিয়ে গিয়েছিলেন ওই জায়গায়।
মুখার্জি ট্যুর ও ট্রাভেলসের কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “সামনেই কাশ্মীরে আছে আপেল ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই একশো দশের জন্য বেশি পর্যটক কাশ্মীর ট্যুরের জন্য নাম নথিভুক্ত করেছেন। কিন্তু এখন গোটা ট্যুরটাই বাতিল। কারণ সবাই ফোন করে একে একে কাশ্মীর ট্যুর বাতিল করছেন। সবাই বলছেন, এই সময় কাশ্মীর যাওয়ার কথা ভাবতে পারছেন না তাঁরা। জানালেন, হোটেল, গাড়ি ভাড়ার জন্য অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় কী হবে বুঝতে পারছি না। সবাই ফোন করে বলছেন অন্য কোথাও চলুন। কিন্তু কোনওভাবেই কেউ কাশ্মীর যেতে চাইছেন না।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সম্পর্কে অংশ নিতে চায় অন্য দেশ! দুই দেশকে বিশেষ প্রস্তাব ভারতের বন্ধুর
ভ্রমণ পিপাসুরা বলছেন, কাশ্মীরের কোনও তুলনা নেই। কাশ্মীর যেতে না পারলে ভ্রমণ সম্পূর্ণ হয় না। এই গরমে কাশ্মীর খুবই উপভোগ্য। কিন্তু ওখানে যা ঘটে গেল তারপর আর আপাতত যাওয়ার কথা ভাবতে পারছি না। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটাই এখন দেখার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 26, 2025 12:40 AM IST
Pahalgam attack: কাশ্মীর কিছুতেই না! বুকিং বদলাতে চাইছেন পর্যটকেরা, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা