North Bengal: ‘আপনি আমার সঙ্গে…’ কাকা শ্বশুরের ভয়ঙ্কর পরিণতি! মালবাজারে পুলিশ এসে নিয়ে গেল বৌমাকে

North Bengal: ‘আপনি আমার সঙ্গে…’ কাকা শ্বশুরের ভয়ঙ্কর পরিণতি! মালবাজারে পুলিশ এসে নিয়ে গেল বৌমাকে

Last Updated:

North Bengal: খুন হওয়া কাকা শ্বশুরের নাম বিশ্বনাথ ওঁরাও (৭২)। ঘাতক ভাইপো বৌ’য়ের নাম চিন্তামনি ওঁরাও।

প্রতীকী চিত্রNorth Bengal: ‘আপনি আমার সঙ্গে…’ কাকা শ্বশুরের ভয়ঙ্কর পরিণতি! মালবাজারে পুলিশ এসে নিয়ে গেল বৌমাকে
প্রতীকী চিত্র

রকি চৌধূরী, মালবাজার: বৌমা’র হাতে কাকা শ্বশুর খুন। পুলিশের হাতে গ্রেফতার বৌমা। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায়।

খুন হওয়া কাকা শ্বশুরের নাম বিশ্বনাথ ওঁরাও (৭২)। ঘাতক ভাইপো বৌ’য়ের নাম চিন্তামনি ওঁরাও। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং চিন্তামণি ওঁরাওকে গ্রেফতার করে মাল থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “এটা পারিবারিক ঝামেলা, গতকাল রাতে ওদের পরিবারের মধ্যে অশান্তি হয়ছিল বলে খবর পেয়েছি। সকালে বিষয়টি জানাজানি হয়। মৃতের মুখে ও শরীরে রক্তের দাগ ছিল।”

বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা জানতে পারেন কাকা শ্বশুর মারা গেছে। পুলিশ এসে মৃতদেহ নিয়ে গেছে। বৌমা’কে আটক করেছে।” এই ঘটনায় এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়।

Scroll to Top